IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ঘর পাচ্ছে আরো ২০ পরিবার

বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ঘর পাচ্ছে আরো ২০ পরিবার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের একান্ত প্রচেষ্টায় আশ্রয়ন প্রকল্প-২ এর মাধ্যমে আরো ২০টি গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর। এর আগে প্রথম ফেজে ১৫ টি গৃহহীন পরিবারকে ঘর করে দেয়া হয়। আর এসব ঘরের তদারকি করছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেন’’ না এমন শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী-ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষদের জন্য চলছে আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে পাকা ঘর নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা।

এদিক থেকে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই প্রকল্পের মাধ্যমে তাঁর নির্বাচনী এলাকা চারঘাট-বাঘায় ইতোমধ্যে অসংখ্য গৃহহীনদের জন্য পাকা ঘরের ব্যবস্থা করেছেন। গত কয়েক মাস পূর্বে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মনিগ্রাম ইউনিয়নে একই স্থানে ১৫ টি গৃহহীনের জন্য পাকা ঘর, বিদ্যুৎ পানি এবং সেনিটেশানের ব্যবস্থা করেন। এরপর চলতি মাসে আরো ২০ টি পরিবার পাচ্ছে এই পাকা ঘর। যার উদ্বোধন করেছেন বাঘা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আশ্রায়ন-২ প্রকল্পের মাধ্যমে প্রতিজনের জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে দ্বিতীয় দফায় অত্র উপজোলায় ২০ টি পরিবারকে ২ শতাংশ সরকারি জমিসহ পাকা ঘর নির্মাণকাজ শুরু হয়েছে।

তিনি বলেন, যদিও এটি প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ। তবু স্থানীয় সাংসদের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকায় এ প্রকল্প বাস্তবায়নে অনেক অবদান রয়েছে।

সূত্রে জানা গেছে, ইতিমধ্যে উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ৮ টি, বাউসায় ৮ টি এবং (বুধবার ৫ মে) গড়গড়ী ইউনিয়নে ৪ জনের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন, স্থানীয় গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও স্থানীয় ইউপি সদস্য রাসেদসহ এলাকার সুধী জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31