IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> কাজ বন্ধ রাস্তা মরণফাঁদ

কাজ বন্ধ রাস্তা মরণফাঁদ

rasta

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে সূয়াপুর থেকে ফোর্ডনগর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের ঠিকাদার বর্তমানে জেলে রয়েছেন। এর মধ্যে সূয়াপুর থেকে খড়ারচর বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার প্রশস্তকরণ সম্পন্ন করা হয়েছে। বাকি রয়েছে খড়ারচর বাজার থেকে ফোর্ডনগর পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক।

এ সড়কটুকু খানাখন্দে ভরা প্রায় এক বছর আগে থেকে। এ কাজের ঠিকাদার ফরিদপুর জেলার ইমতিয়াজ হাসান রুবেল। তিনি বিভিন্ন অনিয়মের অভিযোগে বর্তমানে জেলহাজতে রয়েছেন। তার কাজের কার্যাদেশ বাতিল করা হয়েছে। কিন্তু নতুন করে দরপত্র আহ্বান না করায় খানাখন্দ ও ভাঙা সড়কে চলাচলকারী এলাকাবাসী মহাদুর্ভোগের মধ্যে পড়েছেন। বৃষ্টি হলে রাস্তায় হাঁটা যায় না। ঘটে নানা ধরনের দুর্ঘটনা।

উপজেলার প্রকৌশলী কার্যালয় থেকে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দুই বছর আগে দরপত্রের মাধ্যমে ধামরাইয়ের সূয়াপুর বাজার থেকে কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ব্রিজ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ১৭ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকার কাজ পান ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী ইমতিয়াজ হাসান রুবেল।

চুক্তির শর্তানুযায়ী, গত বছরের ২৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও মাত্র ৩০ শতাংশ কাজ করার পর ঠিকাদার ইমতিয়াজ হাসান রুবেল বিভিন্ন অপরাধ-অপকর্মের কারণে গ্রেপ্তার হন। এরপর ওই প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য বারবার তাগিদ দেয়া হয়।

সাড়া না পেয়ে গত বছর ৯ অক্টোবর ঢাকার নির্বাহী প্রকৌশলী এ কাজের কার্যাদেশ বাতিল করেন। এরপর থেকে নতুনভাবে কোনো দরপত্র আহ্বান করেনি সংশ্লিষ্ট দপ্তর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খড়ারচর বাজার থেকে ফোর্ডনগর পর্যন্ত পুরো রাস্তার খোয়া ও পিচ উঠে গেছে। এর ওপর দিয়ে যানবাহন চলাচল করায় ছোট-বড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে জমে থাকা পানি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ ভাঙা সড়কে প্রায় প্রতিদিনই রিকশা-ইজিবাইক উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। গেছে বেহাল অবস্থা হয়েছে রাস্তার।

এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রায় এক বছর ধরে সড়কটুকু বেহাল থাকায় পড়ে আছে। জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করছে। পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। পিচ উঠে গিয়ে এটি মাটির রাস্তায় পরিণত হচ্ছে। বৃষ্টি হলেই জমে হাঁটু পানি।পাকা রাস্তার বেহাল অবস্থা।

এ বিষয়ে রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু বলেন, রোয়াইল ইউনিয়ন সবজি আবাদের জন্য বিখ্যাত। এখানকার সবজি রাজধানীর বিভিন্ন পাইকারি আড়তে যায়। কিন্তু ভাঙা সড়কের কারণে পিকআপ ও ছোট ট্রাকগুলো অনেক বেশি ভাড়া নিচ্ছে। এতে চাষিরা লাভবান হতে পারছেন না।

জরুরি ভিত্তিতে পুনরায় টেন্ডারের মাধ্যমে প্রশস্তকরণের দাবি জানান চেয়ারম্যান। আর যদি রাস্তার অবস্থা ঠিক না হয় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়বে বলে জানান।

কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার বলেন, সূয়াপুর থেকে ফোর্ডনগর পর্যন্ত রাস্তাটুকু সরু ও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার কারণে যান চলাচল একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। সাভার হয়ে রাজধানী যাওয়ার বিকল্প সড়ক হওয়ায় এই সড়কটি গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, চুক্তির শর্তানুযায়ী কাজ শেষ করার সময় পার হওয়ায় কার্যাদেশ বাতিল করা হয়। বাকি কাজের জন্য নতুন করে টেন্ডার আহ্বান করা হবে। অতিদ্রুত কাজ শুরু করে মানুষের ভোগান্তি দূর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31