IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রায় দেড়মাস ধরে তাপদাহ বয়ে যাচ্ছিলো। তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো মানুষসহ পশুপাখির জীবন। তবে চলতি সপ্তাহে রাজশাহীর তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসে। আগের চেয়ে তাপমাত্রা কমতে শুরু করে। এরই মধ্যে বুধবার রাতে হয়েছে স্বস্তির বৃষ্টি। বুধবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর ভ্যাপসা গরম থাকলেও সন্ধ্যার পরপরই আকাশে মেঘ জমতে শুরু করে। রাত সোয়া ৮টার দিকে শুরু হয় দমকা হাওয়া। এরপরই শুরু হয় বজ্রবৃষ্টি। মুষলধারে বৃষ্টি চলে রাত ৯টা পর্যন্ত।

এর পর রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলে। ইলশেগুঁড়ি বৃষ্টিতে রোজাদার মানুষের মধ্যে এক অনাবিল প্রশান্তি নেমে এসেছে। স্বস্তির বৃষ্টিতে প্রকৃতিও যেন আবারও সতেজতা ফিরে পেতে শুরু করেছে। প্রচন্ড খরার কবলে পড়ে গাছ থেকে আমের গুটি ঝরে ঝরে পড়ছিল। বাধ্য হয়ে রাজশাহীর কৃষকরা আমগাছের গোড়ায় সেচ দিচ্ছিলেন। এছাড়া গাছে পানি স্প্রে করছিল। এমন পরিস্থিতিতে বুধবার রাতের বৃষ্টি আমচাষিদের জন্য যেনো আশীর্বাদ হয়ে নেমেছে। এই বৃষ্টি আমের গাছের সেচের কাজ করছে বলে জানিয়েছেন তারা। এতে আর বাড়তি করে আমগাছে সেচ বা পানি ছিটানোর প্রয়োজন হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে বাগানে বাগানে থাকা অবশিষ্ট আমের ফলন এ দফায় রক্ষা পাবে বলেও আশা করছেন চাষিরা।

এদিকে গতকাল বুধবারের বজ্রসহ বৃষ্টি মানুষের মনে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। বৃষ্টির সঙ্গে বয়ে চলা হিমেল বাতাস যেনো রোদে ঝলসানো মানুষগুলোর শরীরে এখন বাড়তি সুখানুভূতি ছড়িয়ে দিচ্ছে। চলতি মৌসুমে রাজশাহীর তাপমাত্রার পারদ উঠেছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গিয়েছিল। অবশেষে গতকাল বুধবার রাতে কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহ থেকে যেনো হাফ ছেড়ে বেঁচেছেন রাজশাহীর পদ্মাপাড়ের মানুষ। অনেককে তাই রাতের বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। বৃষ্টির পানিতে ভিজে তারা যেনো দীর্ঘ পিপাসার্ত মন ও প্রাণটাকে জুড়িয়ে নিচ্ছেন।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রেজওয়ানুল হক জানান, গতকাল বুধবার রাত ৮টা ১৮ মিনিটে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত রাজশাহীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এখনও বৃষ্টিপাত চলছে। তাই এর পরিমাণ আরও বাড়বে।

এক প্রশ্নের জবাবে আবহাওয়া কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, এর আগে মাঝেমধ্যে বৃষ্টিপাত হয়েছে। তবে তার পরিমাণ খুবই কম ছিল। গত ১২ এপ্রিল রাজশাহীর আশপাশের উপজেলা এলাকায় ৭ দশমিক ৪ মিলিমিটার এবং ৯ এপ্রিল ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। সর্বশেষ গত ৩ মে রাজশাহীতে বৃষ্টি হয়েছে। ওইদিন মাত্র ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। গতকাল বুধবার প্রথম রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হলো।

বুধবার বৃষ্টি শুরুর সময় বাতাসের গতিবেগ ছিল ১৮ কিলোমিটার। সাধারণত বাতাসের গতিবেগ ২৮ কিলোমিটার হলে তাকে কালবৈশাখী বলা হয়। তবে রাজশাহীতে কালবৈশাখী হয়নি। দমকা হাওয়া বজ্রবৃষ্টি হয়েছে। বিকেল ৩টায় রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৬টায় ৯৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৬৩ শতাংশ।

এদিকে, বৃষ্টি শুরুর পর থেকেই মহানগর এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31