IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বাগমারায় ১০ হাজার নারী পেলো এমপির ঈদ উপহার

বাগমারায় ১০ হাজার নারী পেলো এমপির ঈদ উপহার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : পবিত্র ঈদ-উল-ফিতর আগত। ঈদ-উল-ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে উপজেলা সর্বস্তরের ১০ হাজার নারীর মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশি গরীব-দুঃখী সবাই যেন সমান ভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি বিতরণ করে থাকেন তিনি।

শনিবার সকাল ৮ টায় শাড়ি বিতরণ শুরু হলেও ভোর থেকেই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার নারীরা এসে জড়ো হতে থাকেন উপজেলার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে।

শাড়ি বিতরণের আগেই লোকে লোকারন্ন হয়ে যায় সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের প্রাঙ্গণসহ আশপাশের এলাকা। এটি যেন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের আগেই আরো একটি আনন্দ।

এমপি এনামুল হকের ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও ছিলনা অনেকের। গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে উপজেলার সর্বস্তরের নারীর মাঝে শাড়ি বিতরণ করেন।

শাড়ি বিতরণের উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের নারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া।

এসময় উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন, সাংসদের পত্নী তহুরা হক, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রেজাউল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার একাউন্ট সোহরাব হোসেন, রেজাউল করিম, আব্দুল মজিদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31