ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৩৯৬ বোতল দেশী মদসহ মাদক ব্যবসায়ী শ্রী প্রসেনজিৎ রায় ওরফে জিৎ (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিৎ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রাজারহাতা এলাকার শ্রী শেখর চন্দ্র রায়ের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দর রোড এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল দেশী মদসহ আসামী জিৎকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


