IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা
Home >> খেলা >> আরসিবি বনাম সানরাইজার্স, সম্ভাব্য একাদশ

আরসিবি বনাম সানরাইজার্স, সম্ভাব্য একাদশ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে আইপিএলের ১৩তম আসর বাতিল হওয়ার শঙ্কায় ছিল। তবে আরব আমিরাতে বায়ো বাবল সুরক্ষায় ইতিমধ্যে দুটি ম্যাচ হয়েছে।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর (আরসিবি) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)।

ক্রিকেটবোদ্ধাদের মতে, আজকের মতো এতো তারকাখচিত উপস্থিতি আর কোনো ম্যাচে নেই। আরসিবি ব্যাটিং মানেই বিরাট কোহালি এবং এবি ডিভিলিয়ার্সকে ঘিরে যাবতীয় প্রত্যাশা। এবার দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে ভিড়িয়েছে দলটি। নতুন মুখ দেবদত্ত পাড়িকলও নজড় কাড়বেন বলে ধারণা অনেকের। কেননা সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে শেষ মৌসুমে সর্বোচ্চ রানস্কোরার কর্নাটকের এই বাঁ-হাতি ওপেনার।

এদিকে সানরাইজার্সের ব্যাটিংয়ে শুরুতেই তাণ্ডব চালাতে পারেন অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটের সেরা দশে উঠে আসা জনি বেয়ারস্টো রয়েছেন ওয়ার্নারের পরেই। তিন নম্বরে কিউই সুপারস্টার কেন উইলিয়ামসন।

উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে দেখা যেতে পারে। তবে বেয়ারস্টো কিপিং করলে মিডল অর্ডারে অতিরিক্ত কোন ব্যাটসম্যানকে খেলানো নেয়া হবে তা ম্যাচ শুরুর আগেই দেখা যাবে।

আজ জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা আব্দুল সামাদকে নামানো হবে কিনা সেদিকেও চেয়ে আছেন অনেকে।

বোলিংয়ে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস হতে পারেন আরসিবি অস্ত্র। তবে হায়দরাবাদের হাতে টি-টোয়েন্টির অন্যতম সেরা বোলার রশিদ খান রয়েছেন। আফগান লেগস্পিনারের উইকেট তোলার দক্ষতাই দলের সেরা সম্পদ। পাশাপাশি ভুবনেশ্বর কুমারের পেস আক্রমণের ওপর ভরসা করেই মাঠে নামবে সানরাইজার্স।

দুই দলের সম্ভাব্য একাদশ

আরসিবি: অ্যারন ফিঞ্চ, বিরাট কোহালি (অধিনায়ক), দেবদত্ত পাড়িকল/পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স, গুরকিরাত সিং, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর/শাহবাজ আহমেদ, নবদীপ সাইনি, ডেল স্টেন, যুজবেন্দ্র চাহাল।

এসআরএইচ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, বিরাট সিং/প্রিয়ম গর্গ/আব্দুল সামাদ, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা/খলিল আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31