IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। এরপর বল হাতে আগুন ঝরালেন পাকিস্তানি পেসাররা। ফলে হারারেতে দ্বিতীয় টেস্টে চালকের আসনে পাকিস্তান।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করে বাবর আজমরা। জবাবে ব্যাট করতে জিম্বাবুয়ে ৪ উইকেটে মাত্র ৫২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

এর আগে ৪ উইকেটের বিনিময়ে ২৬৮ রান সংগ্রহ করা পাকিস্তান দ্বিতীয় দিন ব্যাট করতে নামে। তবে ব্যাট হাতে বেশিক্ষণ থাকতে পারেননি সাজিদ খান। ফিরেছেন ২০ রানে। পরের উইকেটে ব্যাট করতে আসা দলীয় উইকেটকিপার ব্যাটসম্যান করেছেন ২১ রান। হাসান আলি আউট হওয়ার পূর্বে কোনো রানই তুলতে পারেননি।

৩৪১ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে রানের পাহাড় গড়তে সাহায্য করে আবিদ-নোমান জুটি। অষ্টম উইকেট পার্টনারশিপে দুজন মিলে তুলেন ১৬৯ রান। মাত্র ৩ রানের আক্ষেপ থেকে যায় পাকিস্তানি বোলিং অলরাউন্ডার নোমান আলির। ১০৪ বলে ৯৭ রান তুলে আউট হন তিনি।

এদিকে ব্যক্তিগত প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার আবিদ আলি। ৪০৭ বলে ২৯টি চারের মারে ২১৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন দলীয় পেসার ব্লেসিং মুজারাবানি। এছাড়া দুটি উইকেট নেন টেন্ডাই চিসোরা।

এদিকে পাকিস্তানের করা ৫১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে ভাঙে জিম্বাবুয়ের শুরুর জুটি। মাটি কামড়ে পড়ে থেকে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রেজিস চাকাভা ও কেভিন কাসুজা। কিন্তু থিতু হয়ে ফিরে যান কাসুজা। আগের টেস্টের মতো এবারও তিনি হাসান আলির শিকার। ব্যাটের কানায় লেগে বোল্ড হন এই ওপেনার।

ব্রেন্ডন টেইলরকে টিকতে দেননি শাহিন শাহ আফ্রিদি। এই পেসারের বাড়তি বাউন্সে কট বিহাইন্ড হন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক। শুম্বাও ফেরেন উইকেটে জমে গিয়ে।

সাজঘরে ফেরা জিম্বাবুয়ের চার ব্যাটসম্যানের একজনও যেতে পারেননি দুই অঙ্কে। চাপে পড়া দলের এক প্রান্ত আগলে রেখেছেন চাকাভা। ২৮ রানে ব্যাট করছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31