IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রেডার উদ্যোগে ৫শ’ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান

রেডার উদ্যোগে ৫শ’ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান

ধূমকেতু প্রতিবেদক : অন্যান্য বছরের ন্যায় এবারো রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) উদ্যোগে রাজশাহী মহানগরীর দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০৯ মে) বিকেলে রাজশাহী নগরীর চেম্বার ভবনের সামনে ও নিউ ডিগ্রি কলেজের সামনে ৫শ’ জন মানুষের মধ্যে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। অনেকটা স্বাস্থ্যবিধি মেনে রেডার কার্যালয়ের সামনে (চেম্বার ভবন) দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেয়া হয়েছে।

এরআগে কোনো ঘোষণা ছাড়াই রেডার পক্ষে ঈদ সামগ্রী উপহার দেয়া হবে এমন খবরে দুপুর থেকেই চেম্বার ভবনের নিচে ভীড় জমায় সাধারণ নিম্ন আয়ের মানুষ। পরে রেডার নেতৃবৃন্দ সারিবদ্ধভাবে চেম্বার ভবনের সামনের রাস্তার ধারে ঈদ উপহার রাখেন। এসময় রাস্তায় চলাচল করা রিক্সা অটোরিক্সা চালকরা নিজেদের ইচ্ছেমত এসব উপহার সামগ্রী তুলে নেন। এছাড়াও নগরীর নিউডিগ্রি কলেজের সামনেও রাস্তায় চলাচল করা প্রতিটি অটোরিক্সা চালক ও নিম্ন আয়ের মানুষদের এসব ঈদ সমাগ্রী তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সহসভাপতি ও ড্রিম স্মিথ প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ আলী ঈশা, রেডার সাংগঠনিক সম্পাগদক ও রেড ব্রিক প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, শ্যামল ছাঁয়া প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হুদা রুমেল, আদ-দিন প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী, শামস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, রেডার সদস্য গোলাম কবীরসহ রেডার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রেডার সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি জানান, ঈদ সবার জন্য। তাই এই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে রেডার উদ্যোগে ক্ষুদ্র এই প্রচেষ্টা। এবার রেডার পক্ষে ৫শ’জন গরিব, অসহায় মানুষ, নগরীর অটোরিক্সা চালকদের এই ঈদ উপহার প্রদান করা হলো। গত বছর করোনাকালে ও ঈদের সময় রেডা মানুষের পাশে ছিল, এবারো আছে। আমরা যে যার অবস্থান থেকে নগরীর অসহায়, দরিদ্র মানুষের পাশে এগিয়ে এলে সবার ঈদ হবে আনন্দদায়ক। আমাদের সবার উচিৎ অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31