IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> অর্থনীতি >> স্বর্ণের দাম ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল

স্বর্ণের দাম ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বাড়ায় জরুরি সভা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১০ মে) দুপুর ১টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জাগো নিউজকে বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে আপনি বলেছিলেন ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানো হবে না। তাহলে এখন কেন বাড়াচ্ছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ক্রেতাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ঈদের আগে স্বর্ণের দাম না বাড়ানোর পক্ষে ছিলাম। কিন্তু জরুরি অবস্থা বিবেচনা করে স্বর্ণের দাম বাড়াতে হচ্ছে।’

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত মার্চে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা কমানো হয়।

সর্বশেষ ১০ মার্চ থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৬৯ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৭ হাজার ২১১ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৬ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930