IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> চারঘাট-বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদবস্ত্র বিতরণ

চারঘাট-বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চান চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। সে লক্ষে তিনি প্রতিবছরের ন্যায় এবার সমাজের অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে শাড়ি-লুঙ্গী পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সৈনিকলীগ নেতা-কর্মীদের মাধ্যমে তিনি এসব কাপড় বিতরণ করেন।

বাঘা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, মা, মাটি ও গণমানুষের প্রিয় নেতা, আলহাজ্ব শাহরিয়ার আলম পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে তাঁর নির্বাচনী দুই উপজেলার ভ্যান চালকদের কথা ভেবে উপজেলা ছাত্রলীগের মাধ্যমে ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি ও লুঙ্গী বিতরণ করান। সে লক্ষে মঙ্গলবার সকাল থেকে বিকাল পযর্ন্ত বাঘা উপজেলা ছাত্রলীগ উপজেলার বিভিন্ন মোড়ে গিয়ে ঈদ উপহার বিতরণ করেন।

অপরদিকে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে এ জন্য সমাজের অসহায় এবং হতদরিদ্রদের মাঝে শাড়ি-লঙ্গী উপহার দিয়েছেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার আহংকার শাহরিয়ার আলম। আমরা উপজেলা মহিলা আওয়ামী লীগ তাঁর দেয়া ঈদ উপহার মানুষের দারে-দারে গিয়ে পৌছে দিচ্ছি।

এদিকে শাড়ি-লুঙ্গী পাওয়া বাঘা পৌর এলাকার ভ্যান চালক রহিমা বেগম ও কাজেম উদ্দিন তাদের অভিমত ব্যাক্ত করে বলেন, এখানে আনেক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি রয়েছে। সবাই যদি শাহরিয়ার ভাইয়ের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে সমাজের অস্বচ্ছল মানুষ গুলোর দু:খ লাঘব হতো। তারা আর যাই হোক, ঈদের দিন একটি নতুন শাড়ি-লুঙ্গী পরতে পারতো। তাঁরা স্থানীয় সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সৃষ্টিকর্তার নিকট তাঁর জন্য দোয়া পার্থনা করেন।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, প্রতিবারের ন্যায় এবারও প্রিয় নেতা শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী দুই উপজেলা (চারঘাট-বাঘায়) দলীয় নেতাকর্মীদের মাধ্যমে কাপড় বিতরণ করিয়েছেন। আমরা উপজেলা আওয়ামী লীগ এসব কাপড় ইউনিয়ন ভিত্তিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক বন্টন করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31