ধূমকেতু প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল এর সার্বিক তত্বাবধানে অসহায় মানুষদের সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে মতিহার এলাকার প্রায় ৫০ জন বিধবা, প্রতিবন্ধী ও অসহায় ব্যাক্তিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ব্যবসায়ী হারুন। অসহায়দের মুখে হাসি ফোটানো সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণে সহযোগীতা করেন বিশিষ্ঠ সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু এবং ব্যবসায়ী হারুন।
এসময় খাদ্য সামগ্রী পেয়ে বেশ উচ্ছসিত বিধবা, প্রতিবন্ধী ও অসহায় ব্যাক্তিরা। তারা বিদ্যানন্দসহ সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, ময়দা, ছোলা, লবন, সেমাই ও চিনি।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কাজলা সমাজসেবা উন্নয়ন সংস্থার আহŸায়ক সামিউল ইসলাম (শামীম), সদস্য আব্দল্লাহ আল মুরাদ, সোহরাব হোসেন জুয়েল, আমজাদ আলী রসুল, সয়ন আহমেদ বিশাল প্রমূখ।


