IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> ঈদের দিনেও পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

ঈদের দিনেও পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : ঈদের দিনে দূরপাল্লার বাস চালুর দাবিতে নগরীতে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ করছে পরিবহন মালিক শ্রমিকরা। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে মালিক শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচী পালন করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।

রাজশাহী মটোর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, বাস বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তারা ঈদ করতে পারেনি। এভাবে চলতে থাকলে শ্রমিকরা না খেয়ে মারা যাবে। দ্রæত দূরপাল্লার বাস চালু করার দাবি জানান তিনি।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ঈদের দিনে অবস্থান কর্মসূচী পালন করেছে জয়পুরহাট জেলা মটোর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। আজ শুক্রবার বেলা ১১ টায় শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

এসময় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রæপের সভাপতি আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, রাশেদ আহম্মেদ মিলন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞায় এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। আমরা সরকার কে বলেছিলাম, সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে।

সামাজিক দূরত্ব মানার বিষয়টিও নিশ্চিত করা হবে। কিন্তু সরকার আমাদের কথা শুনলো না। আমাদের আন্তজেলা গাড়িগুলো চালানোর অনুমতি দিলেন না। আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তজেলা বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিনে এই অবস্থান কর্মসূচি পালন করছি।

এদিকে, একই দাবিতে সারা দেশের পরিবহন মালিক শ্রমিকরা এই কর্মসূচী পালন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31