IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে হনুমানের হামলায় আহত ৯

গোমস্তাপুরে হনুমানের হামলায় আহত ৯

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হনুমানের হামলায় ৯ জন আহত হয়েছে।  শনিবার সকাল ও রোববার সকাল পর্যন্ত রহনপুর পৌর এলাকাও আলিনগর ইউনিয়নের বিলা লে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে একজন যুবক ও ধানকাটা শ্রমিকসহ  কয়েকজন  ব্যক্তি রয়েছে। আহতদের ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। আহতদের একজন রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল­ার আব্দুস সামাদের ছেলে মোরশালিন (১৯)। অপর দুজন আলিনগর গ্রামের টানু ও কাজল।

স্থানীয় ও আহতের স্বজনরা জানায়, সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের হুজরাপুর মহল্লায় একটি হনুমান গাছ থেকে নেমে মুরশালিনকে কামড় দিলে স্থানীয় লোকজন তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আজ সকালে রহনপুর রেলওয়ের কর্মচারী বাবলু ও ট্রাক চালক বুদ্ধু কে আহত করে। 

ধারণা করা হচ্ছে, ভারত থেকে আসা এ হনুমানটি গত কয়েকদিন আগে পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার এক ইউপি সদস্য সহ মোট ১৮ জন কে আহত করে। তার মধ্যে গুরতর  আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, গত কয়েকদিন যাবত এলাকায় হনুমানটি বিচরণ করে লোকজনকে আক্রমণ করলেও সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 

এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, হনুমানটিকে বিরক্ত না করতে এবং সাধারন মানুষ যেন সাবধানে চলাচল করে সে জন্য স্টেশন বাজার এলাকায় মাইকিং করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে তারা এসে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। হনুমানটি রহনপুর রেলস্টেশনে অবস্থান করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31