IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আরইউজের বিক্ষোভ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আরইউজের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন এবং মামলা দিয়ে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, আরইউজে সভাপতি রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক তানজিমুল হক সমাবেশ পরিচালনা করেন। সমাবেশ থেকে বক্তারা দ্রæত রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন। তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। এছাড়া রোজিনা ইসলামকে নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।

সচিবালয়ের মতো স্থানে সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, রোজিনা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন সাংবাদিক। সচিবালয়ে ঢোকার জন্য তার পাস আছে। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম, বিশৃঙ্খলা আর দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছিলেন। এ কারণে তাকে আটকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে তার গলা চেপে একজন নারী কর্মকর্তা তাকে হত্যার চেষ্টা চালিয়েছেন। এই কর্মকর্তাকে দ্রæত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই দুর্নীতিগ্রস্ত একটি জায়গা। সেখানে একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে আমরা খুবই উদ্বিগ্ন। সাধারণ মানুষও আতঙ্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনও বৃথা যায় না। মামলা প্রত্যাহারসহ রোজিনার মুক্তি যতদিন না হচ্ছে, ততদিন সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

সাংবাদিকরা আরও বলেন, রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার ব্যাগে জোর করে নথিপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাও রোজিনা ইসলামের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা ভুয়া। কারণ, যুগ যুগ ধরেই সাংবাদিকরা এভাবে তথ্য সংগ্রহ করে থাকেন। আমরা চাই, এমন ঘটনা যেন আর কখনও না ঘটে। নইলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে। দেশের গণতন্ত্র হারিয়ে যাবে।

বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান লিয়াকত আলী, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর, আরইউজের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু প্রমুখ।

এদিকে রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় সোমবার দিবাগত রাতেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আরইউজে। এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31