IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্ত্রীর শরীরে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

স্ত্রীর শরীরে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, অগ্নিকান্ড, আগুন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাজল ভূঁইয়া নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডলি (৪০) নামের ওই নারী মারা যান।

অভিযুক্ত কাজল ভূঁইয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুরের বাসিন্দা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা বিচারাধীন বলে আখাউড়া থানা সূত্রে জানা গেছে।

নিহত ডলির ভাই বিল্লাল হোসেন হৃদয় বলেন, ‘আমাদের বাড়ি বরিশালে। কিন্তু উপজেলা সদরের মসজিদপাড়ায় বসবাস করি। সীমান্তবর্তী এলাকা আনোয়ারপুরের কাজল ভূঁইয়ার সঙ্গে আমার বোনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হতো।

তিনি আরও বলেন, ঈদের আগের দিন রাতেও সাংসারিক বিষয় নিয়ে আমার বোনের সঙ্গে ভগ্নীপতি কাজলের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে ঈদের দিন সকালে স্বামী-স্ত্রী পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় কাজল আমার বোনকে মারধর করে। তার ভাতিজা রামিমকে মোটরসাইকেল থেকে পেট্রল বোতল দিয়ে আনতে বলে। রামিম বোতলে পেট্রল এনে দিলে কাজল আমার বোনের শরীরে ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে পুড়ে আমার বোনের অবস্থা বেগতিক হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। মঙ্গলবার সকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার বোন।’

বিল্লাল হোসেন বলেন, ‘এ খবর পেয়ে আমার স্ত্রী তাদের বাড়িতে গেলে তাকেও আটকে রাখা হয়। সে এখনো সেখানে আটক আছে।’

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন বলেন, ‘মারা যাওয়া নারীর ভাই আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আমরা একজন নারী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখে ময়নাতদন্ত করা হচ্ছে। সেখানে তার স্বজনেরা রয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।’

অভিযুক্ত কাজল ভূঁইয়ার বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম চৌধুরী বলেন, ‘কাজল ভূঁইয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আখাউড়া থানার অন্তত সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আমাদের হাতে তদন্তাধীন কোনো মামলা নেই। আমরা সব মামলা আদালতে পাঠিয়ে দিয়েছি। অন্যান্য থানায় তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31