IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে লোকালয়ে ঢুকে আমগাছে হনুমান

বদলগাছীতে লোকালয়ে ঢুকে আমগাছে হনুমান

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামে একটি হনুমান ঢুকে পড়েছে। গত মঙ্গলবার সকালে হনুমানটি ওই গ্রামে ঢুকে প্রথমে একটি আমগাছে আশ্রয় নিয়েছে। হনুমানটিকে একনজর দেখতে উৎসুক জনতা ঐ গাছের নিচে ভিড় করছে।

গ্রামটিতে গিয়ে দেখা যায়, হনুমানটি আম গাছে বসে আছে। গাছের নিচে উৎসুক লোকজন। তাঁরা কলা-পাউরুটি গাছের নিচে রাখছেন। সেখান থেকে লোকজন সরে গেলে হনুমানটি গাছ থেকে নেমে এসে কলা-পাউরুটি খাচ্ছে।

কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার দ্বীপগঞ্জ বাজারের ঐতিহাসিক হলুদবিহারের উত্তর পাশে এনার বাড়ির সামনে আমের গাছের মগডালে দেখতে পায়। পরে হুনুৃমানটি হলুূদ বিহার দ্বীপের দক্ষিন দিকে আচাব আলীর বাড়ির পাশে একটি গাছের ডালে অবস্থান নেয় । হনুমানটি কখনো মাটিতে নামিয়ে আসে আবার কখনো লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বিভিন্ন গাছের ডালে ডালে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক লোকজন হনুমানটির পিছু নেয়। কেউই হনুমানটিকে বিরক্ত করছে না। হনুমানটিও লোকজনের কোনো ক্ষতি করেনি।

উপজেলার হলুূদ বিহার গ্রামের চায়ের দোকানদার ফিরোজ হোসেন বলেন, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানটিকে হঠাৎ আমরা বাজারের পাশে দেখতে পাই। হুনুমানটি এক গাছ থেকে আর এক গাছে ছেটাছুটি করছে। আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি।

হলুদবিহার গ্রামের আরেক বাসীন্দা শাহিনুর ইসলাম জানান, হনুমানটি বন থেকে লোকালয়ে এসেছে তাকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছে। বর্তমান হলুদ বিহার দিঘির পাড় এলাকায় হনুমানটি অবস্থান করছে। গ্রামের লোকজন হনুমানটিকে পাউরুটি-কলা খাবার দিচ্ছেন। দুষ্টুমি করেও কাউকে ঢিল ছুড়তে দেওয়া হচ্ছে না।

এলাকাবাসী হনুমানটিকে যথাযথ ভাবে সংরক্ষনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোড় দাবি জানিয়েছে।

বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, হনুমানটি কোথা থেকে কীভাবে এই গ্রামে এল তা কেউ বলতে পারেনি। ভারত অথবা সুন্দরবন এলাকা থেকে হনুমানটি এখানে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। হনুমানটিকে কোনো ধরনের বিরক্ত না করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, সংবাদটি এই প্রথম আমি শুনলাম। হনুমানটিকে কেউ যেন বিরক্ত না করে, সেদিক খেয়াল রাখতে বিলাশবাড়ী ইউপি পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। হনুমানটি কোথা থেকে এসেছে এর গতিবিধি পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31