ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮০৫ গ্রাম হিরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
বুধবার (১৯ মে ) আনুমানিক ১৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাজীপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে ৮০৫ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকাড সহ রাজশাহী জেলার তানোর থানাধীন তানোর মধ্য পাড়া এলাকার আকরামের ছেলে ইমরান হোসেন (২৪) কে গ্রেপ্তার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


