IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> আটলান্টাকে হারিয়ে ইতালিয়ান জিতল জুভেন্টাস

আটলান্টাকে হারিয়ে ইতালিয়ান জিতল জুভেন্টাস

ধূমকেতু নিউজ ডেস্ক : হতাশায় মোড়ানো চলতি মৌসুমে অন্তত একটা লক্ষ্য পূরণ হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের। আটলান্টাকে হারিয়ে দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল তুরিনের বুড়িরা। ইতালির দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি জুভেন্টাসের চতুর্দশ শিরোপা।

মাপেই স্টেডিয়ামে বুধবার ইতালিয়ান কাপের ফাইনালে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আন্দ্রে পিরলোর দল। ৩১তম মিনিটে দেজান কুলুসেভস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ১০ মিনিট বাদেই সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে খেলার ৭৩তম মিনিটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

যাতে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জয় করে নেয় জুভেন্টাস। এর আগে জানুয়ারিতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল দলটি।

একের পর এক বাজে পারফরম্যান্সে টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা (সিরি-আ) হারানো জুভেন্টাস ম্যাচের শুরুতেই বেঁচে যায় বিপদ থেকে। তৃতীয় মিনিটে পালোমিনোর শট প্রতিহত হওয়ার দুই মিনিট পর লক্ষ্যভ্রষ্ট হয় কাছ থেকে নেয়া দুভান সাপাতার শটটিও।

বল দখলের পাশাপাশি এদিন আক্রমণেও আধিপত্য ধরে রাখে আটলান্টা। তবে খেলার ধারার বিপরীতেই ৩১তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদো ডি-বক্সে ঢুকলেও বাধার মুখে পারেননি বল ধরে রাখতে। প্রতিপক্ষও পারেনি বিপদমুক্ত করতে। সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

তবে ৪১তম মিনিটেই অবশ্য সমতায় ফেরে আটলান্টা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি। ১-১ সমতায় বিরতি থেকে ফিরে খেলার ধার বাড়ায় জুভেন্টাস। ৬০তম মিনিটে আবারও এগিয়ে যেতে পারতো তারা; চিয়েসার শট পোস্টে বাধা পায়।

তবে ৭৩তম মিনিটে আর ব্যর্থ হননি ইতালিয়ান এই ফরোয়ার্ড। বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। প্রথম গোলদাতা চোখের পলকে বাড়ান ফিরতি পাস, বল ধরে একটু এগিয়ে ‘ওয়ান-টু-ওয়ানে’ গোলরক্ষকে ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে আগেভাগে বিদায় নেয়া জুভেন্টাসের লিগের মুকুট ধরে রাখার স্বপ্নও শেষ হয় অনেক আগেই। তাই এই হারানোর মৌসুমে তারা লক্ষ্যস্থির করে ইতালিয়ান শিরোপা জয়ে। সঙ্গে শীর্ষ চারে থেকে সিরি-আ শেষ করার।

কঠিন সেই চ্যালেঞ্জ জয়ের আশায় শেষ রাউন্ডে রোববার বোলোগনার মাঠে খেলবে জুভেন্টাস। ৩৭ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে দলটি। হেরে যাওয়া আটলান্টা আছে দুইয়ে, আর ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি ইন্টার মিলান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31