IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রোজিনাকে নির্যাতনকারীদের শাস্তির দাবীতে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

রোজিনাকে নির্যাতনকারীদের শাস্তির দাবীতে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে রোজিনাকে নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবিও করেন বক্তরা।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা আমলাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে। এতে করে সাংবাদিকরা সরকারকে সচেতন করে। রোজিনা জাতির কল্যাণে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে মামলা শিকার হতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সাংবাদিকরা হামলা-মামলায় ভয় পাই না। রোজিনার পাশে হাজারো সাংবাদিক রয়েছে। তারা জেলে যেতে প্রস্তুত। রোজিনার বিরুদ্ধ করা মামলা দ্রæত প্রত্যাহার করতে হবে। বাদিকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। ১০০ বছরের একটি পুরোনে ধারায় এই মামলা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের সচিব কোনভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। এই চক্রটি সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নাজুক অবস্থায় নিয়ে গেছে। আমরা সাংবাদিকরা আপনাদের মুখোশ উন্মোচন করবো। রোজিনাকে সচিবালয়ে হেনস্থা কারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করত হবে। স্বাস্থ্যমন্ত্রণালয় একটি ব্যর্থ মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের বেশিভাগ কর্মকর্তা দুর্নীতিগ্রস্থ। দুর্নীতির খবর ফাঁস করাতেই আক্রোশ হয়ে সাংবাদিক রোজিনাকে নথি চুরির মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। এটি দেশের জন্য লজ্জাকর। দুর্নীতিগ্রস্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনাতে হবে। মামলা-হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না, কলম বন্ধ রাখা যাবে না। অনতিবিলম্বে সাংবাদিক রোজিনাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের জনগনকে সাথে নিয়ে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

মানববন্ধনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, কোষাধ্যক্ষ দুলাল সরকার, সাবেক সভাপতি আকবারুল হাসান মিল্লাত, কাজী শাহেদ, সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদ মামুন-অর-রশিদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহদী হাসান শ্যামল, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলো পত্রিকার রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, দৈনিক রাজশাহীর সম্পাদক আনিসুজ্জামান আনিস, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংবাদিক নেতা তৌবিবুর রহমান, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খান, সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখু, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলী এহসান তুহিন, সদস্য পরাগ, শরিফুল ইসলাম তোতা, গুলবার আলী জুয়েল, কাবীল হোসেন, সৌরব হোসেন, সোহাগ আলী, সামিউল ইসলাম শামীম, রাশেদুর রহমান রাসেল, সেলিম জাহাঙ্গীর, ইউনিয়নের সদস্য মামুন রেজা, সোহান, খোকন, মেহদীসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31