IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> আড়ানীতে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে প্রসংশিত মুক্তার আলী

আড়ানীতে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে প্রসংশিত মুক্তার আলী

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : প্রথমে ইউপি সদস্য, এরপর কাউন্সিলর, অতঃপর ভারপ্রাপ্ত মেয়র, সর্বশেষ বিপুল ভোটের ব্যাবধানে পরপর দুইবার মেয়র নির্বাচিত হন মুক্তার আলী। এভাবে এক টানা ২১ বছর জনপ্রতিনিধিত্ব চলছে মুক্তার আলীর। তিনি চলতি বছরের ১৬ জানুয়ারী নির্বাচন পূর্ব সমাবেশে ওয়াদা করে ছিলেন, আমি পৌর পিতা নয়, সেবক হতে চাই। আর সেই লক্ষে পৌর এলাকায় নানা উন্নয়ন মুখি কাজ করে যাচ্ছেন তিনি।

সর্বশেষ শুক্রবার (২১ মে)আড়ানী পৌর বাজারে রড, সিমেন্ট, পাথর মিশ্রনের মধ্য দিয়ে ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যায়ে ৭ শ’ মিটার রাস্তার উদ্বোধন করে ব্যবসায়ীদের দাবি পুরণ করেছেন মুক্তার আলী।

সকাল সাড়ে ৯ টায় আড়ানী বাজারের দক্ষিণ-পশ্চিম পার্শ্বের এ রাস্তা উদ্বোধনের সময় তার পাশে ছিলেন, পৌর সভার সকল কাউন্সিলর, আড়ানী বাজার বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্প্রাদক যথাক্রমে শ্রী সনত কুমার এবং আব্দুল আজিজ, আড়ানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ শামিম সরকার, শিক্ষক রাম গোপাল সাহা, নয়ন আলী ও জিন্নাহসহ বাজারের স্থায়ী ব্যবসায়ী বৃন্দ। এর আগে গত বছর মুক্তার আলী আড়ানী বাজারের পূর্ব এবং উত্তর পাশ দিয়ে তাঁর প্রিয় রাজনৈতিক নেতা ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মাধ্যমে অনুরূপ একটি রাস্তার উদ্বোধন করান।

আড়ানী বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মুক্তার আলী পৌর সভার দায়িত্ব নেয়ার পর থেকে আমরা অত্যান্ত ভাল আছি। আর যাই হোক, আমাদের কোন কিছুতে চাঁদা দিতে হয় না। তিনি বাজারের উন্নয়নে যা কিছু করনীয় তা ক্রমান্বয়ে করে যাচ্ছেন। আমরা ব্যবসায়ী মহল তাঁর প্রতি কৃতঙ্গ।

এদিকে রাস্তা উদ্বোধন কালে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাত কারে মুক্তার আলী বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা স্থানীয় সাংসদ শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী এলাকা (চারঘাট-বাঘায়) অভুত পূর্ব উন্নয়ন করে চলেছেন।

অপরদিকে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ একটি উন্নত সোনার বাংলা গড়ার রূপকল্প হাতে নিয়েছেন। সে লক্ষে স্বল্পোন্নত দেশ থেকে তিনি মাত্র ১২ বছরের মধ্যে বাংলাদেশকে একটি নিম্ন মধ্যম আয়ের দেশের গন্ডি পেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি। যা বিগত কোন সরকার পারেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31