ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর আলীমগঞ্জ জবির মোড়ে অভিনব কায়দায় হেরোইন বিক্রর সময় অভিযান চালিয়ে ১ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গ্রেপ্তারকৃত ব্যক্তিরদেহ তল্লাশী করে তার ব্যবহৃত স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাদশা আলী (৩৮) গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক গ্রামের অবেদুল্লার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান এই অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তিরদেহ তল্লাশী করে তার ব্যবহৃত স্যান্ডেলের তলার ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


