IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে বেড়েছে কাঁচাপণ্যের দাম

রাজশাহীতে বেড়েছে কাঁচাপণ্যের দাম

ধূমকেতু প্রতিবেদক : ঈদের আগে সবজির দাম কমলেও ঈদের পর আবারো নগরীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। শুক্রবার নগরীর সাহেববাজারসহ অন্যান্য বাজারে ঘুরে দেখা গেছে, ক্রেতা সমাগম বেড়েছে। সপ্তাহ ঘুরে আবারও জমে উঠছে কাঁচাবাজার। ফলে ঈদের মধ্যে সবজিসহ বিভিন্ন কাঁচাপণ্যের দাম কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে।

বিক্রেতারা বলছেন, ঈদের মধ্যে মানুষ সবজি কম এবং মাছ-মাংস বেশি খায়। ফলে বাজারে সবজির চাহিদা ছিল কম। এ কারণে দাম কমে গিয়েছিল। ঈদের পরে আবার চাহিদা বাড়ছে। যার ফলে সবজির কেজিতে দুই-এক টাকা করে বাড়ছে।

ক্রেতারা বলছেন, সবজির দাম খুব বেশি বাড়েনি। তবে ঈদের দুই একদিন আগে ও পরে যে দাম ছিল, তার চেয়ে কিছুটা দাম বেড়েছে।

আজ রাজশাহীর কাঁচাবাজার ঘুরে জানা গেছে, ঢেড়স ২০ টাকা, পটল ৩০-৩৫ টাকা, ঝিঙে ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, বরবটি ২০-২৫ টাকা, সজনে ডাটা ৬০-৭০ টাকা, বেগুন ১৫-২০ টাকা, করলা ৪০ টাকা, কচুর লতি ৩০-৩৫ টাকা, পেপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি পিস লাউ ২০-২৫ টাকা ও কলা ১৫-২০ টাকা হালি দরে বিক্রি হয়েছে।

এছাড়াও বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৬-৩৮ টাকা, আদা ৬৫-৭০ টাকা, রসুন ৬৫ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা ও শুকনো মরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ক্রেতা রিমা বেগম বলেন, কিছু জিনিসের দাম কমেছে, আবার কিছু জিনিসের দাম বেড়েছে। তবে ঈদের আগে ও পরে কয়েকদিন কাঁচাপণ্যের দাম বেশ কম ছিল। এখন কিছুটা বেড়েছে। তবে এটা যে খুব বেশি তা বলা যাবে না। ঈদের আগে যেমনটা ছিল, ঠিক তেমনটা রয়েছে।

বাজারে বোতলজাত প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৬৪৫ টাকা ও সরিষা প্রতি কেজি ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি চিনি ৬৮ টাকা, মসুর ডাল ১০০ টাকা, সোনামুগ ১৪০ টাকা, ছোলাবুট ৬৭ টাকা, খেসারি ৮০ টাকা, বুটের ডাল ৯০ টাকা, মটর ৯৫ টাকা ও এ্যাংকর ডাল ৪৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বিপণন স্টোর শাহ আলম এ্যান্ড সন্স।

মাছের বাজারে রকমভেদে প্রতি কেজি ইলিশ ৮০০-১২০০ টাকা দরে বিক্রি হয়েছে। এসময় বিক্রেতা ওবায়দুল ইসলাম বলেন, মাছের আমদানি নাই। গাড়ীঘোড়া বন্ধ। কিভাবে আমদানি হবে? তাই দাম কমেনি।

এছাড়া অন্যান্য মাছের মধ্যে রকমভেদে মৃগেল ১২০-১৮০ টাকা, রুই ১৬০-২২০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, সিলভার ৯০-১৫০ টাকা, কালবাউস ১৫০ টাকা, তেলপিয়া ১৪০ টাকা, শোল মাছ ৪০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, পাবদা ৩৫০ টাকা ও টাকি মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস দশ টাকা বেড়ে ৫৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও খাশির মাংস ৮০০ টাকা ও ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

মাংস বিক্রেতা সাইদুর রহমান বলেন, বাজারে গরুর সরবরাহ কম। ঈদের মধ্যে মাংসের চাহিদা বেশি। সে কারণে দাম দশ টাকা বেশি। এছাড়াও ব্রয়লার মুরগি ১২৫-১৩০ টাকা, সোনালী ২৩০ টাকা, লেয়ার ২০০ টাকা, দেশি মুরগি ৪৪০ টাকা দরে বিক্রি হয়েছে।

বিক্রেতা কাজিম বলেন, মুরগির দাম কিছুটা কমেছে। কয়েকদিন আগেও ব্রয়লার ১৪০ টাকা, সোনালী ২৫০ টাকা দরে বিক্রি করেছি। এছাড়াও লেয়ার ও দেশি মুরগির দামও কেজি ১০ থেকে ২০ টাকা কমেছে।

এদিকে বাজারে উঠতে শুরু করেছে নতুন চাল। নতুন চালের দাম কিছুটা কম হলেও পুরোনো চালের দাম স্থির রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, প্রতি কেজি স্বর্ণা ৪৫ টাকা, নতুন আটাশ ৫০-৫২ টাকা, পুরোনো আটাশ ৫৫ টাকা, নতুন মিনিকেট ৫২-৫৫ টাকা, পুরোনো মিনিকেট ৬০-৬২ টাকা, অটো স্বর্ণা ৪৫-৪৬ টাকা, পোলাও চাল ৮০-৯০ টাকা, কাটারীভোগ ৭০ টাকা, গোল্ডেন পোলাও চাল ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে।

নগরীর সাহেববাজারের ‘আল্লাহর ঘর চাউল ঘর’ এর প্রোপাইটার মো. নান্নু মিয়া বলেন, বাজারে নতুন আসা চালের দাম কিছুটা কম। তবে পুরোনো চালের দাম আগের মতই রয়েছে। কৃষকরা যদি ধান ঠিকভাবে কাটতে ও সংরক্ষণ করতে পারেন, তাহলে চালের দাম আরেকটু কমার সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31