IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পাটক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ

পাটক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : লালমনিরহাটে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুদার বাঁশেরতল এলাকার পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের পাশে বুদার বাঁশেরতল এলাকার একটি পাটক্ষেতে স্থানীয়রা কাজে এসে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর ক্রাইন সিন ইউনিটকে খবর দেয়। তারা এলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে উপস্থিত জনতা কেউ মৃত যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি। মৃত যুবকের পরনে ছিলো প্যান্ট ও ফুলহাতা সাদা চেক শার্ট। মরদেহের পাশে থাকা ট্রাভেল ব্যাগে ছোট্ট বাচ্চার নতুন পোশাক পাওয়া গেছে। যা থেকে স্থানীয়দের ধারণা বাচ্চাদের নতুন কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তার সর্বস্ব লুট করা হয়েছে। পাটক্ষেতেই তাকে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা পালিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেয়া হবে। মৃত যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31