ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সিপাইপাড়া কাজিহাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে নগর ভবনে মেয়রের হাতে সিপাইপাড়া যুব সমাজের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় হকি দলের অধিনায়ক ফরহাদ আহমেদ সিতুল, সিপাইপাড়া যুব সমাজের সভাপতি জানে আলম খান জনি ও সাধারণ সম্পাদক সাজিদ সালমান।
এসময় জাতীয় হকি দলের অধিনায়ক ফরহাদ আহমেদ সিতুলের সাথে আলোচনাকালে রাজশাহীতে সিনথেটিক হকি মাঠ গড়ে তোলার আশ্বাস দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


