IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টাইগারদের সংগ্রহ ২৫৭ রান

টাইগারদের সংগ্রহ ২৫৭ রান

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ । জিততে হলে ২৫৮ রান করতে হবে সফরকারী শ্রীলঙ্কার।

এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। চামিরার বলে ডি সিলভার তালুবন্দী হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন লিটন। অপর পাশে তামিম যখন দারুণ গতিতে রান তুলে যাচ্ছেন, সাকিব অপর পাশে ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। কিন্তু হঠাৎই যেন তাতে ছেদ পড়ল। গুনাথিলাকাকে তুলে মারতে চেয়েছিলেন বোলারের মাথার ওপর দিয়ে। টাইমিংয়ে গড়বড় হয়ে তা গেল নিশাঙ্কার হাতে। ৩৪ বলে ১৫ রান করে ফেরেন সাকিব।

শুরু থেকেই দারুণ ব্যাট চালাচ্ছিল তামিম ইকবাল। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫০ তম ফিফটি। মাত্র ৬৬ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫০ পূর্ণ করেন দেশসেরা ওপেনার। তবে বেশিদূর এগোতে পারলেন না। ফিফটির পর মাত্র ২ রান যোগ করে ধনাঞ্জয়া ডি সিল্ভার বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন সাজঘরে। ধনাঞ্জয়ার ইয়র্কার লেগ সাইডে খেলতে চেয়েছিলেন তামিম; কিন্তু বল লাগে পায়ে। রিভিউ নিয়েও রক্ষা হয়নি।

তামিম আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলেই ০ রানে আউট হন মোহাম্মদ মিথুন। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ধনাঞ্জয়ার বলে সুইপ করতে চেয়েছিলেন মিথুন। কিন্তু বল ব্যাট মিস করে লাগে মিথুনের পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ০ রানে ফেরেন সাজঘরে। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে দুজনই ফেরেন খালি হাতে।

এরপর সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন মুশফিক। লাকশান সান্দাক্যানের বলে পরের ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েন ইসুরু উদানার হাতে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮৪ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২টি ছয়ের মারে।

ইসুরু উদানার বলে ওয়াইড লং অফ দিয়ে ডাবলস নিয়ে ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৯ বলে ২টি চার ও ১টি ছয়ে অর্ধশতক হাঁকান তিনি। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি তিনি। ৭৬ বলে করেন ৫৩ রান।

শেষদিকে ২২ বলে ২৭ রান তুলেন আফিফ হোসেন। এছাড়া ৯ বলে ১৩ রান করেন সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কা বহরের তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও, বেলা ১১টার পর পাওয়া পিসিআর টেস্টে জানা যায়, সেই তিনজনের মধ্যে দুজনের ফল এসেছে করোনা নেগেটিভ। তবে তিনজনকেই টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31