IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> লাইফস্টাইল >> তীব্র গরমে প্রশান্তি দেবে তরমুজের ঠাণ্ডাই

তীব্র গরমে প্রশান্তি দেবে তরমুজের ঠাণ্ডাই

ধূমকেতু নিউজ ডেস্ক : গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জনজীবন। একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে। ঠাণ্ডা তরমুজ গরমে প্রশান্তি দেবে। তাই এই সময় প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন তরমুজের ঠাণ্ডাই।

বাজারে এখন তরমুজ পাওয়া যায়। আর এই তরমুজ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তবে জুস ছাড়াও তরমুজ দিয়ে তৈরি করতে পারেন বেশকিছু মজার খাবার। তার মধ্যে একটি হলো তরমুজের ঠাণ্ডাই।

এটি খেতে অনেক সুস্বাদু এবং তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক তরমুজের ঠাণ্ডাই কিভাবে তৈরি করবেন-

উপকরণ: তোকমা এক টেবিল চামচ, তরমুজ আধা কাপ (ছোট টুকরো করে কাটা), দুধ আধা লিটার, চিনি স্বাদ মতো, রুহ আফজা দুই টেবিল চামচ, বাদাম কুচি দুই টেবিল চামচ।

প্রণালী: প্রথমে তোকমাগুলো ভিজিয়ে রাখুন ১/৪ কাপ পানিতে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দুধ গরম করতে দিন। দুধে বলক চলে আসলে চিনি দিন। চাইলে চিনির পরিবর্তে দিতে পারেন কনডেন্সড মিল্ক। চিনি মিশে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন দুধ। এবার রুহ আফজা, বাদাম কুচি, তরমুজের টুকরা ও ভিজিয়ে রাখা তোকমা মিশিয়ে দিন দুধে। ফ্রিজে রেখে দিন মিশ্রণটি। পরিবেশনের আগে ঠাণ্ডা করে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ