IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মুশফিক

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি অ্যালান রবার্ট বর্ডারকে পেছনে ফেলে দিয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে অনবদ্য শতরান করার পথে তিনি এ কৃর্তী গড়েন।

অ্যালান বোর্ডার ২৭৩ ম্যাচের ২৫২ ইনিংসে খেলে ৬ হাজার ৫২৪ রান সংগ্রহ করেছিলেন। মুশফিকুর রহিম এ ম্যাচের আগে ২২৫টি ম্যাচের ২১১ ইনিংস খেলে ৬ হাজার ৪২৮ রান সংগ্রহ করেছিলেন। এর মধ্যে তার সর্বোচ্চ রান ১৪৪ রয়েছে। আজ ১২৫ সংগ্রহের মধ্য দিয়ে তিনি অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে যান। বর্তমানে মুশফিকের ঝুলিতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরি।

অ্যালান বোর্ডারের ক্যারিয়ারে রয়েছে মাত্র ৩টি সেঞ্চুরি। আর হাফসেঞ্চুরি রয়েছে ৩৯টি। তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ১২৭।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই (১.৪) উইকেট হারান দেশের দুই সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাত্র ১৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম-সাকিব।

এরপর ৩৪ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার লিটন কুমার দাস। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১০ রান করে আউট মোসাদ্দেক হোসেন সৈকত।

সর্বশেষ মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৬ রান।

শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা মোস্তাফিজকে সঙ্গে নিয়ে শেষ ১২ বল খেলতে পারেননি মুশফিক। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচআউট হয়ে ফেরেন মুশফিক। তার আগে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে করেন ১২৫ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31