ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা উপসর্গ নিয়ে (৪৫) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনঅবস্থায় মারা যান ওই নারী। ওই নারী উপজেলার রহনপুর পৌর এলাকার কাশিমপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
গোমস্তাপুর উপজেলা করোনা মনিটরিং অফিসার হাসান আলী জানান, জ্বর ও কাশি নিয়ে ওই নারী গত ৫ দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বুধবার সন্ধায় তিনি মৃত্যু বরণ করে।
তিনি আরো জানান, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার মহল্লার এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৯ জনে।


