IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বাঘায় মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের প্রস্তুতি সভা

বাঘায় মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আগামি ২৯ মে ২০২১ ইং তারিখ থেকে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭)। এ জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠি হয়েছে।

বৃহস্পতিবার (২৭-মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বছরের কিশোরদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি এবং জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে। এ খেলার উদ্যোগ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন ২০২১ সালে বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশে উন্নীতকরণ এবং ২০৪১ সালে উন্নত দেশের মর্যাদা লাভের লক্ষ্যে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) নীতিমালা-২০১৮ প্রণয়ন করেছেন। এই নীতিমালার আলোকে দেশব্যাপী ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, এ টুর্ণামেন্ট সফল ভাবে বাস্তবায়িত হলে এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে দেশ।

তিনি সভাকক্ষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এটি বিশাল একটি আয়োজন। সরকারের অর্পিত এ দায়িত্ব পালন ও আয়োজন সার্থক করার দায়িত্ব আমাদের সকলের।

সভায় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিশনার ভূমি কামাল হোসেন, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম, ৭ জন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ অন্যন্য সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামি ২৯ মে শনিবার সকাল ১১ টায় নক আউট পদ্ধতিতে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তার হলো- আড়ানী ইউনিয়ন পরিষদ-বনাম বাঘা পৌর সভা। এমনিভাবে প্রথমদিন ৩ টি খেলায় ৬ টি দল অংশ গ্রহণ করবে। অতঃপর ৯ টি দল থেকে বিচারকদের মাধ্যমে ১৮ জন শ্রেষ্ঠ খেলোয়ার বাছাই করা করা হবে। যারা পরবর্তী সময় জেলা পর্যায়ে অনুষ্ঠিত উপজেলা ভিত্তিক খেলায় অংশগ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31