IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বিদেশে আম চালান দেয়ায় আশার আলো দেখছেন বাঘার আম চাষিরা

বিদেশে আম চালান দেয়ায় আশার আলো দেখছেন বাঘার আম চাষিরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাস্তার দুই ধারে সারি-সারি আম বাগান আর সুস্বাদু-বাহারি জাতের আমের কথা উঠলেই চলে আসে রাজশাহী অঞ্চলের নাম। এই জেলাকে আমের জন্য বিখ্যাত বলা হলেও মূলত আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত জেলার বাঘা উপজেলা। গত তিন বছর ধরে এই উপজেলার আম রপ্তানী হচ্ছে বিশ্বের ৬ টি দেশে। এর মধ্যে শুক্রবার (২৮ মে) প্রথম চালানে ৩ হাজার কেজি হিমসাগর আম পাঠানো হয়েছে ইংল্যান্ডে।

সূত্রে জানা গেছে, ডিপ ইন্টারন্যাশনাল নিয়েছেন ৬ শ কেজি, তাছফিক ইন্টারন্যাশনাল ১ হাজার কেজি, ফারডন ইন্টারন্যাশনাল ৬ শ’ কেজি এবং এন এই বিসি অপরেশন ৪ শ কেজি সর্ব মোট ৩ হাজার কেজি ফ্রেস আম রপ্তানী করা হয়েছে। প্রথম চালানের এই আম গুলো সর্বরাহ করেছেন বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের প্রশিক্ষণ প্রাপ্ত লিড ফার্মার (কৃষক) শফিকুল ইসলাম সানা। করোনা সংক্রমণের মধ্যেও দেশের বাইরে আম রপ্তানী করতে পারায় উপজেলার অন্যান্য আম চাষিদের মনে দেখা দিয়েছে আশার আলো। দেশের বাইরে আম রপ্তানী করতে পারায় যারা এ তালিকায় রয়েছেন তাদের অনেকেই স্থানী সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।

বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান (জনি) জানান, প্রতিবারের ন্যায় বাঘার সু-মিষ্ট ও দেশ বিখ্যাত আম এবারও দেশের বাইরে রপ্তানী করা শুরু হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল এবং ফ্রান্সসহ রাশিয়াতে পাঠানো হবে এই উপজেলার সুনামধন্য গোপাল ভোগ, হিমসাগার, আমরুপালি, ল্যাংড়া এবং ফজলি আম। ইতোমধ্যে সম্পূর্ণ ফরমালিন ও কেমিক্যাল মুক্ত এই আম পাঠানোর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় কৃষকদের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংসদের ছোট ভাই সাইফুল আলম বাদল।

উপজেলার সফল আম চাষী কলিকগ্রামের আশরাফুদৌল্লা, বাঘার মুক্তার হোসেন এবং আড়পাড়ার মহাসিন আলীসহ অনেকেই বলেন, আমরা গত তিন বছর থেকে দেশের বাইরে আম পাঠাচ্ছি। এর মধ্যে গতবার ভাল দাম পেয়েছি। তারা বলেন, যদি এ বছর অন্যবারের চেয়ে বেশি পরিমাণ আম রপ্তানী করতে পারি তাহলে আগামি বছর থেকে আমের উৎপাদন ও যত্ন দ্বিগুন হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আম রপ্তানীর জন্য উপজেলার ৫০ জন চাষিকে প্রশিক্ষণের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বাগানে উৎপাদিত ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম ঢাকায় (বিএসটিআই ল্যাবে) নমুনা পরীক্ষা করা হয়। এর পরে বিদেশে রপ্তানি করা হয়।

তারা আরও জানান, রাজশাহী জেলাতে ১৭০০০ হেক্টর আম বাগানের মধ্যে অর্ধেক অর্থাৎ ৮৫০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে বাঘা উপজেলায়। এখানকার প্রধান অর্থকারী ফসল আম। এ অঞ্চলের কৃষকরা প্রতি বছর আমি বিক্রী করে আয় করে থাকেন ১৩ থেকে ১৪ শ কোটি টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31