IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> বাঘায় অনলাইনে আম কেনা-বেচা করছে শিক্ষার্থীরা

বাঘায় অনলাইনে আম কেনা-বেচা করছে শিক্ষার্থীরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মহামারি করোনা সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজশাহীর বাঘা উপজেলায় এবারও অনলাইনে জমে উঠেছে আম কেনা-বেচা। গ্রাহকদের উপস্থিতি না থাকলেও ফোনকল, ইমো, ভাইভার, হোয়াটস্যাপ আর ফেসবুক ম্যাসেনজারে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের কর্মতৎপরতা। এদিক থেকে ধস নেমেছে লকনা আমের। আর কদর বেড়েছে সুস্বাদু-হিমসাগর, গোপাল ভোগ ও ল্যাংড়া আমের। দিন যত অতিবাহিত হচ্ছে ততই বাড়ছে এ সব আমের চাহিদা ও দাম।

স্থানীয় আম ব্যবসায়ীরা জানান, বিগত সময়ে অনলাইনে আমের বেচা-বিক্রী ছিলনা। গত বছর থেকে বাঘা সদরসহ আসপাশের যুবসম্প্রদায় তথা কলেজগামী শিক্ষার্থীরা মহামারি করোনা সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এলাকার বাগান মালিকদের কাছ থেকে ভালোজাতের আম কিনে অনলাইনের মাধ্যমে ব্যবসা করছেন। এতে করে ভিড় বেড়েছে কুরিয়ার সার্ভিস ও রেল স্টোশানসহ ঢাকাগামী বাস টার্মিনালে। আর অর্ডার নেয়া আমের অধিকাংশ কাটুন চলে যাচ্ছে- ঢাকা, চিটাগং, সিলেট, নরসিংদি ও ভৈয়রবে।

বাঘার আমোদপুর গ্রামের তরুন যুবক তানজিম হাসান স্বদেশ “রাজশাহী ম্যাংগো প্রোডাক্টস’’ নামে পেইজ খুলে তার তিন বন্ধুর সাথে গতবারের ন্যায় এবার অনলাইনে আম বিক্রি শুরু করেছেন। তার ছাপনো স্টিাকারে স্লোগান রয়েছে, আম খাবেন? সেরাটায় খান, বাঘা-রাজশাহীর স্বুসাদু আম। আসল আমের আসল স্বাধ পেতে যোগাযোগ করুন “রাজশাহী ম্যাংগো প্রোডাক্টস এর ফেসবুক পেইজে’’ এতে করে তার অনেক অর্ডার আসছে এবং ভোক্তারা অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছেন চাহিদা অনুযায়ী ফরমালিনমুক্ত সুস্বাদু ও পরিচ্ছন্ন আম।

শুধু স্বদেশ নয়, তার মতো আরো অনেক তরুন উদ্যোক্তা আম ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। অনলাইনে অর্ডার নিয়ে তারা বাগান থেকে আম পেড়ে সেখানেই প্যাকিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভোক্তার নিকটস্থ কুরিয়া সেন্টারে পৌঁছে দিচ্ছেন। আবার অনেকেই হোম ডেলিভারি নিচ্ছেন।

ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে আম ক্রেতা কলেজ শিক্ষার্থী তিন্নি, গৃহিনী রুনা আক্তার ও শাকিলা এবং ঢাবি শিক্ষার্থী অর্কসহ অনেকেই জানান, বিগত সময়ে বাজার থেকে আম কিনে খেয়েছি। এ সব আম বাসায় নিয়ে এলে এক দুদিন পর পচন ধরে। এদিক থেকে আমরা গত বছর থেকে অনলাইনে আম কিনে লাভবান হয়েছি। এখানে টাকার পরিমান কিছুটা বেশি লাগলেও এই আম গুলো অনেকদিন রেখে খাওয়া যাই। কারণ এই আমে কোন ক্যামিকেল থাকে না। এর সাধও গুনগত মান বাজারে কেনা আমের চেয়ে অনেক ভালো।

তারা বলেন, আমরা গত বছর ফেসবুকে “রাজশাহী ম্যাংগো প্রোডাক্টস’’ নামে পেইজ দেখে মোবাইলে যোগাযোগ করি। এরপর তারা আম পাঠায়। এখন আমাদের পাশের বাড়িসহ অন্যান্য বন্ধুরাও আমের অর্ডার দিচ্ছে “রাজশাহী ম্যাংগো প্রোডাক্টসে’’।

এদিকে অনলাইনে আম পাঠানো প্রসঙ্গে বাঘার আমোদপুর গ্রামের কলেজ শিক্ষার্থী তানজিম হাসান স্বদেশ জানান, সখের বসে চার বন্ধু মিলে গত বছর অনলাইনে আম ডেলিভারি দেয়া শুরু করি। ভেবে ছিলাম এবার পড়া-লেখার চাপে হয়তো ব্যবসা করার সুযোগ পাবনা। কিন্তু করোনা মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ফের আম চালান দিচ্ছি। এতে করে গতবার যারা আম নিয়েছেন তাঁদের দেখা দেখি আরো অনেকেই প্রতিদিন আমের অডার দিচ্ছে। আমরা চেষ্টা করছি গ্রাহকদের কেমিক্যাল মুক্ত ভালো আম দেয়ার মাধ্যমে নিজেদের সুনাম ধরে রাখতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031