IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> শিক্ষা >> ১ জুন শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে রাজপথ অবরোধের হুশিয়ারি

১ জুন শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে রাজপথ অবরোধের হুশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : পহেলা জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত না নিলে রাজপথ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড় সংলগ্ন প্যাট্রল পাম্পের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। সমাবেশের সঞ্চালনা করেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রবিউল আউয়াল।

সমাবেশে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষামন্ত্রী বারবার আমাদের আশ্বাসের বাণী শোনাচ্ছেন। তিনি বলছেন, করোনা সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবেন। কিন্তু তার জন্য কোনো প্রস্ততি নিচ্ছেন না। শপিংমল গার্মেন্টস-দোকানপাট সব খোলা রয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে করোনার দোহাই দিচ্ছে।’

‘শিক্ষা মন্ত্রণালয়ের আচরণ দেখে মনে হচ্ছে করোনার উৎপত্তিস্থল এই শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনো অভিভাবক নেই। যাদের থাকার কথা সেই শিক্ষকরাই চাটুকারে পরিণত হয়েছে। আমাদের জন্য শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে দিতে কোনো কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না। ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত না নিলে ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে সারাদেশের রাজপথ অচল করে দিতে বাধ্য হবে।’

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মারুফা প্রীতি বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার কারণেই আমাদের দেশের অনেক মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যখন দেশে যানবাহনসহ সকল কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে, তাহলে করোনার দোহাই দিয়ে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হচ্ছে?’

‘মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা কি এতোই ব্যর্থ যে, গত দেড় বছরে একটা মাত্র সেশনজট কমানোর সক্ষমতা আপনাদের হয়নি? এতোটা ব্যর্থ হলে শিক্ষামন্ত্রীর পদে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না।’

শিক্ষার্থী মারুফা প্রীতি আরো বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে। দিনের পর দিন এভাবে আশ্বাস না দিয়ে একবারেই বলে দিন শিক্ষাপ্রতিষ্ঠান আর খোলা হবে না। তাহলে আমরা যে যার মত কর্মক্ষেত্রে নেমে যাব।’

বাংলা কলেজের শিক্ষার্থী রেদোয়ান হোসেন বলেন, ‘আপনারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কী আদায় করতে চান তা আমরা শিক্ষার্থীরা বুঝিনা। তাই আপনাদের কাছে আকুল আবেদন অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আপনাদের কর্মপরিকল্পনা কি তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরুন। কিভাবে ভ্যাকসিন দেবেন, কবে নাগাদ ভ্যাকসিন দেবেন, কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন তা শিক্ষার্থীদেরকে জানান। আর তা না হলে সবকিছু যেভাবে স্বাভাবিক ভাবে চলছে সেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দিন।’

সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা প্যাট্রল পাম্প থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে শেষ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31