IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বাঘায় বিশ্ব তামাক দিবস পালন

বাঘায় বিশ্ব তামাক দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ‘মুজিব বর্ষের শফত করি-তামাক মুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। সোমবার (৩১ মে) সকালে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ কর্মসূচির আয়োজন করেন বাঘা উপজেলা প্রশাসন।

সকাল সাড়ে ১০ টায় নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

তিনি বলেন, যা সেবন করলে মানব দেহের ক্ষতি হয়, সেটি থেকে আমাদের দুরে থাকা একান্ত আবশ্যক। আর যদি কেউ এটি মানতে না পারেন-তাহলে মৃত্যুর জন্য তাঁকে প্রস্তুত থাকতে হবে। এটি আমার কথা নয়, এ পরামর্শ ডাক্তারদের।

এর আগে ধূমপানের কুফল দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ব তামাক দিবস উৎযাপন কমিটির সদস্য সচিক ও বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আবু রাসেদ। তিনি আয়োজিত সভায় তামাক নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।

সভায় নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, শ্বাসতন্ত্র এবং হৃদরোগের অন্যতম প্রধান কারণ তামাক। তামাক ব্যবহারে করোনারি হার্ট ডিজিজ এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবি¬উএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে দিবসটি চালু করে। সেই থেকে প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে এ দিবসটি পালন করা হয়। তাঁর মতে, আলাপাতা, গুল, বিড়ি, সিগারেট, গাঁজা, জদ্দা, নিকটিন এ গুলো সবই তামাকের মধ্যে পড়ে। এর বাইরেও যে সকল নেশা জাতীয় দ্রব আছে তা পরিহার করার জন্য তিনি সভায় উপস্থিত সকলকে জনসচেতনা সৃষ্টির আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সুধী মহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31