IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে পালিয়েছে করোনা আক্রান্ত নারী

চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে পালিয়েছে করোনা আক্রান্ত নারী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার থেকে পালিয়েছে আঙ্গুরা বেগম (৫৫) নামে এক নারী করোনা পজেটিভ রোগী। সোমবার সন্ধ্যার আগে তিনি হাসপাতালের আইসোলেমন সেন্টার থেকে পালিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম রবিন। করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষায় ফলাফল পজিটিভ এর খবর জানতে পেয়ে তিনি পালিয়েছেন। আঙ্গুরা বেগম উপজেলার বড়াল আদর্শ গুচ্ছ গ্রামের বাসিন্দা হাসান আলীর স্ত্রী। তিনি পেশায় একজন গৃহিণী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শহীদুল ইসলাম রবিন জানান, করোনার সব ধরণের উপসর্গ নিয়ে আঙ্গুরা বেগম সোমবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসেন। এসময় এক্স-রে রিপোর্টে ফুসফুসে সংক্রমণ থাকায় তার করোনা অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ আসলে আঙ্গুরা বেগমকে চিকিৎসা সেবা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে তিনি সোমবার সন্ধ্যার আগে কাউক কিছু না জানিয়ে পালিয়ে যান।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, রাজশাহীর করোনা পরিস্থিতি এখন উর্ধমুখী। সেজন্য আমরা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের শরীরে করোনা উপসর্গ পেলে তাৎক্ষনিক করোনা পরীক্ষা করছি। আঙ্গুরা বেগমের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হলেও কাউকে কিছু না বলে তিনি চলে গেছেন। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। নিজেরাও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31