IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ‘অফিসকক্ষে ধীরাজ পালকে ১৬ মিনিটে কুপিয়ে হত্যা’

‘অফিসকক্ষে ধীরাজ পালকে ১৬ মিনিটে কুপিয়ে হত্যা’

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের বালাগঞ্জ উপজেলায় ইটভাটার প্রধান ব্যবস্থাপক ধীরাজ পালকে (৬০) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তাকে অফিসকক্ষেই কুপিয়ে হত্যা করা হয়। আর এ হত্যাকাণ্ডটি হয়েছে ১৬ মিনিটের মধ্যে।

সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২৮ মে বেলা ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫১ মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। ঘটনার দিন বিকাল থেকে আমরা তদন্তে নামি। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই সিলেটের এসপি খালেদ-উজ জামান।

এ ঘটনায় ইটভাটার মালিকপক্ষ, সহকারী ম্যানেজার ও লাশের সঙ্গে হাসপাতালে যাওয়া ছয়জনকে পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের কাছে সন্দেহজনক কোনো তথ্য মেলেনি। ধারণা করছি, জানাশোনা কেউ হত্যার সঙ্গে জড়িত।

এ ঘটনায় ২৯ মে দিনগত রাতে নিহতের বড় ছেলে প্রভাকর পাল বাপ্পা বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে বালাগঞ্জ থানায় একটি মামলা করেন।

নিহত ধীরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার আলমপুর গ্রামের দিজেন্দ্র পালের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশসূত্রে জানা যায়, গহরপুর ব্রিকস ফিল্ডে (জেবিসি) ইটভাটায় আট বছর ধরে কর্মরত ছিলেন ধীরাজ পাল। ২৮ মে বন্ধের দিন থাকায় ইটভাটায় কোনো শ্রমিক কাজে ছিল না।

কার্যালয়ে ধীরাজ একাই ছিলেন। সেদিন বেলা ২টার দিকে ইটভাটার সহকারী ম্যানেজার মিনুর মিয়া পাশের একটি মসজিদে জুমার নামাজ শেষ করে ধীরাজের অফিসকক্ষে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ওই সময় ইটভাটার ক্যাশবাক্স ভাঙা অবস্থায় দেখতে পান মিনুর।

এ বিষয়ে মিনুর মিয়া বলেন, ইটভাটা পরিচালনায় থাকা একজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশায় ধীরাজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

ধীরাজের মাথার পেছনে ও পায়ে কোপের চিহ্ন ছিল।

তবে ধারণা করা হচ্ছে, ক্যাশবাক্স লুট করতেই ম্যানেজারকে কুপিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে ক্যাশবাক্সে টাকার পরিমাণ কত ছিল সে বিষয়ে মালিকপক্ষ কিংবা তদন্তসংশ্লিষ্টদের কাছ থেকে কিছু জানা যায়নি।

তবে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ধীরাজের সঙ্গে কারও পূর্ব শত্রুতা ছিল পরিবারের সদস্যদের কাছে এমন কোনো তথ্য নেই।

বালাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ক্লু উদ্ঘাটনে তদন্ত চলছে। এতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এদিকে এই হত্যাকাণ্ডের সুষ্টু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ৩০ মে দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন আলমপুর এলাকাবাসী। মানববন্ধনপরবর্তী সিলেট-জকিগঞ্জ সড়কে অবরোধ করেন তারা।

প্রায় ঘণ্টাব্যাপী অবরোধকালে র্যা ব ৯-এর অধিনায়ক আবু মুসা মো. শরীফুল ইসলাম ও মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন।

এ ছাড়া পুলিশ সুপার ফরিদ উদ্দিন মোবাইল ফোনে একই আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31