IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> ফের রিয়ালের কোচ আনচেলত্তি

ফের রিয়ালের কোচ আনচেলত্তি

ধূমকেতু নিউজ ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ফিরলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে কোচের চাকরি ছাড়েন জিনেদিন জিদান।

মঙ্গলবার (১ জুন) ৬১ বছর বয়সী আনচেলত্তিকে ফেরানোর কথা জানায় রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি।

ওই মেয়াদে আনচেলত্তির কোচিং রিয়ালের স্মরণীয় সাফল্য ছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত টানা ২২ ম্যাচ জয় করেছিল মাদ্রিদের ক্লাবটি। একই সময়ে ৮০ গোল দিয়ে মাত্র ১০টি হজম করেছিল তারা।

জিদানের চাকরি ছাড়ার পর রিয়ালের পছন্দের তালিকার প্রথম দিকে ছিলেন না আনচেলত্তি। ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে চেয়েছিল ক্লাবটি, কিন্তু তাকে নিয়েছে জুভেন্টাস। বর্তমানে রিয়ালের কাস্তিয়া দলের কোচ রাউলকেও ভাবছিল তারা। এছাড়া প্রার্থিতায় ছিলেন ইন্টার মিলানকে শিরোপা জেতানো আন্তোনিও কন্তে। কিন্তু শেষ পর্যন্ত এভারটনের কাছ থেকে আনচেলত্তিকে ছিনিয়ে নিলো রিয়াল কর্তৃপক্ষ।

এই ইতালিয়ান কোচের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করে এভারটন। কিন্তু ১৮ মাসের মাথায় দলটির দায়িত্ব ছাড়লেন তিনি। দলটির সঙ্গে আরও তিন বছরের চুক্তি ছিল। কিন্তু রিয়ালের আগ্রহে এভারটনকে ক্ষতিপূরণ দিতে হবে জেনেও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন আনচেলত্তি।

সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে মোট ১৫টি বড় শিরোপা জিতেছেন আনচেলত্তি। ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় তিনটি শিরোপা জয়ী তিন কোচের একজন তিনি। অন্য দুইজন হলেন, লিভারপুল কিংবদন্তি বব পেইজলি ও রিয়াল মাদ্রিদের জিদান।

আনচেলত্তি এসি মিলানের হয়ে দুইবার ও রিয়াল মাদ্রিদের হয়ে একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান শীর্ষ ফুটবলে রিয়ালের দশম শিরোপা এসেছিল তার হাত ধরেই, যেটি ‘লা দেসিমা’ নামে পরিচিত।

এছাড়া ইতালিতে মিলানের হয়ে, ইংল্যান্ডে চেলসির হয়ে, পিএসজির হয়ে ফ্রান্সে এবং জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া শীর্ষ লিগ জয়ের কীর্তি আছে তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31