IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ, সবচেয়ে ঝুঁকিতে নারী-শিশুরা

জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ, সবচেয়ে ঝুঁকিতে নারী-শিশুরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : জলবায়ু বলতে আমরা বুঝি কোন ভুখন্ড বা কোন দেশের ৪০ বছরের আবহাওয়ার গড় ফলাফল। মাটি, পানি বাতাস এই তিনটির সমন্বয়ে এর পরিবর্তন সাধিত হয়। জলবায়ুর সুষম অবস্থা কেবল জনস্বাস্থ্য রক্ষার জন্য নয়, সুষম উন্নয়নের জন্যেও এর প্রয়োজন অপরিহার্য। গত কয়েক বছর পূর্বে ১৭০ টি দেশের উপরে পরিচালিত এক সমিক্ষায় দেখা গেছে, জলবায়ুর পরিবর্তন হওয়াই সবচেয়ে ক্ষতির মুখে রয়েছে দক্ষিণ এশিয়া। আর দেশের বিবেচনায় সবচেয়ে হুমকির মুখে বাংলাদেশ।

বুধবার (২ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে জলবায়ু শীর্ষক ‘যুক্তরাজ্য-বাংলাদেশ গোলটেবিল আলোচনা সভায়’ এমনটি তথ্য উঠে এসছে।

এদিক থেকে দ্বিতীয় অবস্থানে ভারত, নেপাল চতুর্থ, আফগানিস্থান অষ্টম এবং পাকিস্থান রয়েছে ১৬ তম অবস্থানে। জলবায়ুর পরিবর্তনে সর্ব প্রথম দুর্ভোগের শিকার হন সমাজের দুর্বল শ্রেণীর মানুষ। এই দুর্বল শ্রেনী হলো নারী, শিশু ও বৃদ্ধরা। জলবায়ুর পরিবর্তনে বন্যা, ঝড়, জলোচ্ছাস, খরা, ছাড়াও সামুদ্রিক নিম্নচাপ জনিত প্রকৃতির রুঢ়তা শিল্প কলকারখানার বর্জ্য, গ্যাস, ধোয়ায় জলবায়ুর পরিবর্তন হয় ব্যাপক ভাবে। আর এর জন্য দায়ী পশ্চিমা উন্নতদেশ সমূহ। এ ক্ষেত্রে বলা যায়, পশ্চিমা উন্নত দেশ সমুহের কলকারখানার গ্যাস বর্জ ইত্যাদির প্রতিক্রিয়ায় পৃথিবীর উত্তর অঞ্চল ও হিমালয়ে জমে থাকা লক্ষ লক্ষ বছরের বরফ গলে যাচ্ছে।

অপরদিকে সমুদ্রে উষ্ণতা বাড়ছে। এর একমাত্র কারণ কার্বন গ্যাস। লক্ষ্য করা গেছে, কার্বন জনিত কারণে প্রতি ৮০ বছরে পৃথিবীর তাপ মাত্রা বেড়ে যাচেছ দেড় থেকে ২ ডিগ্রী সেলসিয়াস। দ্বিতীয়তঃ অনুন্নত ও মাঝারি শিল্প উন্নত দেশেও তৈরী হচ্ছে নানাভাবে বায়ু দূষনের উপাদান।

যেমন- রেফ্রিজারেটর, ইয়ারকোলার, ইট ভাটার গ্যাস, সূর্য্যরে বেগুনী রশ্মি, শব্দ দূষন ইত্যাদিও বায়ু দুষনের অন্যতম কারণ। এসবের ফলে বিশ্বব্যাপী জনসংখ্যার বিষ্ফোরণ এবং তার মৌলিক চাহিদা মেটাতে গিয়ে পৃথিবী দিন-দিন উপরোক্ত বিষয়ের কারণে ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর জন্য প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বায়ুস্তরে। যে কারণে সমাজের দুর্বল শ্রেণীর উপরে তার প্রতিক্রিয়া পড়ছে প্রতিনিয়ত। নতুন নুতন মারাত্মক রোগ ব্যাধীর সৃষ্টি হচ্ছে। যার প্রথম ও প্রধান শিকার হচ্ছে সমাজের নারী ও শিশুরা।

খোঁজ নিয়ে জানা গেছে, অতি সম্প্রতি উন্নত ও অনুন্নত দেশের সমন্বয়ে আন্তর্জাতিক ভাবে জলবায়ু পরিবর্তন নিয়ে সরকার প্রধান বা রাষ্ট্র প্রধানগণ এক টেবিলে বসে দুষিত জলবায়ুর ফলে ক্ষুদ্র ও দুর্বল দেশগুলোর জন্য স্বাস্থ্য ধ্বংশ বিষয়ে আলাপ-আলোচনা করে এর প্রতিকার করার চেষ্টা করেছেন। এ আলোচনায় বেশি-বেশি করে বৃক্ষ রোপনের পরামর্শ এসছে। সেখানে বলা হয়েছে, একমাত্র বৃক্ষয় প্রাকৃতিক ভারসম্মকে নিয়ন্ত্রণ করতে পারে।

এই বায়ু দূষনে গরীব দেশের নারীÑশিশুরাই বেশী ঝুকির মধ্যে রয়েছে। সে দিক থেকে বাংলাদেশের মত দরিদ্র দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধা সৃষ্টি করেছে জলবায়ু। আমাদের দেশের অভিঙ্গ মহলরা বলছেন, এমনিতেই বাংলাদেশের নারী-শিশুরা খুব দুর্বল অবস্থানে, তার উপরে জলবায়ুর ব্যাপক প্রভাব পড়ায় নারী-শিশু মৃত্যুর হারসহ জটিল রোগের প্রবণতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

স্বাস্থ্যকেন্দ্র গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জলবায়ুর পরিবর্তনের ফলে অসময়ে গর্ভপাতে জটিলতা ও খিচুনি জাতীয় রোগ প্রভাব বিস্তারর করছে নারীদের উপরে। এ ছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ উষ্ণতার ফলে পানি স্তর ফুঁসে উঠেছে। অপর দিকে দেশের উত্তরাঞ্চলে পানিস্তর নেমে যাওয়ায় খাবার পানিতে অর্সেনিক-সহ কষিতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। এতে করে উত্তরাঞ্চলের জনসাধারণ নানা রকম বিপাকে পড়ছে। ফসল উৎপাদনের হার দিন দিন কমে যাচ্ছে। যার বাস্তব চিত্র রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে গেলে লক্ষ্য করা যাবে। সেখানে কৃষকরা মারাত্মকভাবে পানির সংকোট মোকাবেলা করছে কয়েক বছর ধরে। সেই সাথে লক্ষ্য করা যাচ্ছে নানা রোগ বালাই। যা জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে।

এ বিষয়ে আবহাওয়া ও স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তাদের সাথে কলা বললে তারা বলেন, দুষিত জলবায়ুÑশিশু মৃত্যু, মাতৃ মৃত্যু ও অকাল গর্ভপাতে মারাতœক হুমকি স্বরূপ এতে কোন সন্দেহ নাই। তাঁদের মতে, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে বিশ্বব্যাপী গড়ে উঠেছে নান কল কারখানা। শিল্প বিপ্লবের পর থেকে এর প্রবণতা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে সৃষ্টি হয়েছে বস্তি এলাকা।

অপরদিকে নগর সভ্যতা মানুষকে করেছে আত্মকেন্দ্রিক। তাঁরা এটি প্রতিরোধের জন্য দেশের সর্বস্তরে বেশি-বেশি করে গাছ রোপনের পরামর্শ দিয়েছেন।

এক কথায় একদিকে বস্তি, অপরদিকে নগরায়ন স্বাভাবিক জন জবীনকে করেছে ব্যহত। তাই তারা এ সকল বিষয়ে মনে করেন, সরকারকে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ প্রসঙ্গে সমাজের সুধী ও বিজ্ঞজনদের সাথে কথা বললে তারা বলেন, এই বিপর্যয় শুধু শিশুÑনারী ক্ষেত্রেই নয়, আমাদের দেশের জন্যও এটি চরম হুমকি স্বরুপ। সমাজের সকল স্তরের মানুষ, গাছ পালা, কৃষি এবং অন্যান্য পশু পাখিও সমানভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে। তারা এ প্রসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত দেশ সমুহকে তাদের সকল প্রকার শিল্পের বর্জ্য এবং গ্যাস নিয়ন্ত্রণ তথা অনুন্নত দেশের জন্য প্রয়োজনে ভূর্তুকী দ্বারা এ বৈশাদৃশ্য বৈষম্য সুসম ভাবে সমন্বয় সাধনের দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31