ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির পক্ষ থেকে করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় নগরীর ল²ীপুর সরকার প্লাজায় আনুষ্ঠানিকভাবে এসব করোনা সামগ্রী তুলে দেওয়া হয়। এতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ছিল।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন বিকেলে সংগঠনটির চেয়ারম্যান আনোয়ার হোসেন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে করোনা সামগ্রী তুলে দেন সংগঠনের রাজশাহী বিভাগীয় উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি মুরর্শিদ কামাল রানার হাতে। পরে সংগঠনের সদস্যরা লক্ষ্মীপুর মোড় এলাকায় পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির রাজশাহী জেলার সভাপতি সাইফুন নেসা লিনা।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের রাজশাহীর বিশেষ প্রতিনিধি মাহফুজ রহমান তারেক, জেলা শাখার সহ-সম্পাদক আব্দুল কাদের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক দিনা রানী।
এসময় উপস্থিত ছিলেন, আবুল বাশার, নাসিমা আকরাম, শুক্লা সরকার, সুশান্ত কুমার সরকার, খুরশিদ আলম রোকন, রিফাত খান প্রমুখ।


