IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> পারলেন না মেসি, পারলেন নেইমার

পারলেন না মেসি, পারলেন নেইমার

ধূমকেতু নিউজ ডেস্ক : লাতিন আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার জয়ের মুখ দেখেনি মেসির আর্জেন্টিনা।

তবে ঠিকই নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে নীল-সাদাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল।

শনিবার নিজেদের ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে জিতল নেইমারের দল।

জাতীয় দলে ফিরেই জাদুকরী পারফরম্যান্স উপহার দিয়েছেন নেইমার।

দুটি গোলেই তার অবদান রয়েছে। একটি করেছেন তিনি নিজেই। অন্যটি তার এসিস্টে করেছেন রিচার্লিসন।

অর্থাৎ শনিবারের ম্যাচ ছিল নেইমারময়।

শনিবার বাংলাদেশ সময় ভোরে এস্তাদিও বেইরা রিওতে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর ও ব্রাজিল। পুরো ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের গোলসংখ্যা আরো হতে পারত। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা।

গোলশূন্য অবস্থায়ই প্রথমার্ধ শেষ হয়। যদিও ইকুয়েডরের জালে একবার বল জড়িয়েছিল ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধের শেষদিকে গিয়ে বল জালে জড়িয়েছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। কিন্তু তিনি তখন অফসাইডে থাকায় পতাকা উড়িয়ে সেই গোল বাতিল করে দেন লাইনসম্যান।

দ্বিতীয়ার্ধে ফিরে ২০ মিনিট খেলা হয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিলেন না নেইমাররা।

অবশেষে ম্যাচের ৬৫ মিনিটের মাথায় সফল হল রিচার্লিসন। গোলটি পেতে পারতেন নেইমার নিজেই। ডি-বক্সের বাম পাশ থেকে শটটি নেননি তিনি। নিশ্চিত গোলের জন্য বল এগিয়ে দেন রিচার্লিসনকে। মান রাখেন রিচার্লিসনও।

৭৬তম মিনিটে মাঠে নেমে দুর্দান্ত খেলতে থাকেন ফিরমিনো। বাররা ইকুয়েডরের রক্ষণে হামলা চালান। ৮৬তম মিনিটে তাকে আটকাতে ফাউল করে বসেন ইকুয়েডরের খেলোয়াড়রা।

পুরস্কার স্বরূপ পেনাল্টি পায় ব্রাজিল। তবে লম্বা সময় ধরে ভিএআরের সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচের মূল রেফারি।

নেইমারের নেয়া প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দেন ইকুয়েডর গোলরক্ষক অ্যালেক্সান্ডার ডমিঙ্গেজ। কিন্তু রিপ্লেতে দেখা যায় শট নেওয়ার আগেই গোল লাইন থেকে বেরিয়ে আসেন অ্যালেক্সান্ডার।

তাই পুনরায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রেফারির এই সিদ্ধান্ত না মেনে তর্কে জড়ান ইকুয়েডর গোলরক্ষক। রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সিদ্ধান্তে অটল থাকেন।

দ্বিতীয় সুযোগ পেয়ে আর ভুল করেননি নেইমার। গোলরক্ষককে ডানে পাঠিয়ে বাম দিকে আলতো শটে গোল করেন তিনি।

ব্রাজিলের জার্সিতে নেইমারের এটি ৬৫তম গোল। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলরক্ষক পেলের (৭৭) চেয়ে আর মাত্র ১২টি গোল দূরে রয়েছেন এ সেনসেশন।

রেফারির শেষবাঁশিতে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। চলতি বাছাইয়ে এটি তাদের টানা পঞ্চম জয়।

এ জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করল ব্রাজিল। বাছাইয়ের পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের অবস্থান তৃতীয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31