ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : ”ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপিত হয়েছে।
ভূমি সেবা সপ্তাহ-এ অনলাইনে ডিজিটাল ভূমি উন্নয়ন কর আদায়-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন রোববার দুর্গাপুর উপজেলা ভূমি অফিস এর আয়োজনে ৬জুন হতে ১০ জুন পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব আলী মোল্লা, উপজেলা ভূমি অফিসের নাজির মনিরুল ইসলাম, সার্ভেয়ার রঞ্জিত কুমার, উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, মুন্জুরুল ইসলাম, এজাজ, প্রনব কুমার, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


