IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর পাঁচ স্থানে ফ্রি ভ্রাম্যমাণ করোনা টেস্ট

রাজশাহীর পাঁচ স্থানে ফ্রি ভ্রাম্যমাণ করোনা টেস্ট

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী’র সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ জনবহুল পাঁচটি স্থানে ফ্রি ভ্রাম্যমাণ করোনা টেস্ট শুরু করেছে রাজশাহী সিভিল সার্জন।

রোববার (৬ মে) ১০ টার দিকে নগরীর সাহেব বাজারসহ হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী এলাকায় এক হাজার ২০০ টি ফ্রি টেস্ট করা হয়।

ফ্রি ভ্রাম্যমাণ করোনা টেস্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এরপর তিনি নগরীর হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী স্পটসমূহ পরিদর্শন করেন।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, আমরা ফ্রি ক্যাম্পেইন করছি। এর মাধ্যমে জানতে পারবো নতুন করে রাজশাহীতে করোনার ভেরিয়েন্ট কতটুকু আছে। সারা বাংলাদেশ রাজশাহীকে নিয়ে আতঙ্কিত। নগরীর পাঁচটি পয়েন্টে টেস্ট করা হচ্ছে, সকলকে আহবান জানাচ্ছি টেস্ট করার জন্য। আজ টেস্টের বেশিরভাগ নেগেটিভ এসেছে। আমরা আশাবাদী জনগণ স্বাস্থ্যবিধি মানলে আমরা করোনা প্রতিরোধ করেত পারবো।

সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, আমাদের পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে কি পরিমাণ সংক্রমণ আছে সেটাই দেখাতে এই কার্যক্রম করছি। সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে আমরা ধারণা পাবো।

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত জনসাধারণের মাঝে এই করোনা টেস্ট করে তার রির্পোট দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাজশাহীর লকডাউনের বিষয়ে।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকার, ও রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলামসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহীর চারটি স্থানে স্বাস্থ্য টিম ও আরএমপি’র পুলিশ সদস্যরদের নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জনসাধারণের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

এ কার্যক্রম দুপুর ২ টা পর্যন্ত চলবে এবং অন্তত ২০০ জনের পরীক্ষা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31