IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> শিক্ষা >> টপ নিউজ >> শিক্ষার্থীর মাথায় করের বোঝা

শিক্ষার্থীর মাথায় করের বোঝা

এইচএসসি, এসএসসি, ফল প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালীন সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিএসসি শেষ করেছেন হাসানুজ্জামান পলাশ। কিন্তু সার্টিফিকেট তোলার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কাছে লেট ফাইন চায় ৭ হাজার টাকা। অতিরিক্ত টাকা চাওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।

এ বিষয়ে পলাশ বলেন, মহামারির সময়ও নিজেদের অবস্থান থেকে টিউশন ফির টাকা যথাসময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছি। তখন বিশ্ববিদ্যালয় এ বিষয়ে কোন কথা না জানালেও সার্টিফিকেট তোলার আগে জিম্মি করে এখন টাকা দাবি করছে।

এদিকে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত বাজেটের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরো বেপরোয়া হয়ে উঠবে। চাপে পড়বে শিক্ষার্থীরা। যা শিক্ষার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।

এ বিষয়ে শিক্ষাবিদ কামরুল হাসান মামুন বলেন, গত বছর শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ছিলো জিডিপির ২.১৪ শতাংশ। এ বছর তা কমে ২.০৮ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ করোনাকালীন সময়েও বাজেটে বরাদ্দ কমেছে। এর উপর অতিরিক্ত করের বোঝা শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা গ্রহণে ঝুঁকিতে ফেলবে।

বাংলাদেশে উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসাব বলছে, বর্তমানে দেশে ১০৭টি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় রয়েছে। যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লাখ। এর বাইরে বেসরকারি কলেজগুলোতে আরো কয়েক লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। এসব শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিক মানদণ্ডে মধ্যবিত্ত। অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে শিক্ষাব্যয় বাবদ চার বছরের স্নাতক কোর্স শেষ করতে ৪ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়।

বেসরকারি শিক্ষায় করারোপের প্রস্তাবে বিস্ময় প্রকাশ করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সরকারের রাজস্ব দরকার। তারা বড় বড় ব্যবসায়ীদের কর ছাড়, ভ্যাট ছাড় দিয়েছে। এখন তারা চাইছে যে কোন উপায়ে রাজস্ব আদায় করতে। এজন্য মধ্যবিত্ত শিক্ষার্থীদের ওপর চাপ দেয়া হলো। যা নজিরবিহীন দৃষ্টান্ত।

শিক্ষায় করারোপ আইনের সঙ্গে সাংঘর্ষিক: বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টের অধীনে চলার কথা। সে হিসাবে বিশ্ববিদ্যালয়গুলো হবে অলাভজনক প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে প্রণীত ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত হওয়ায় অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়। এর আগে ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্য করা হলে হাইকোর্ট সেটি খারিজ করে দেয়। তার কয়েক বছর পরে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাটের প্রস্তাব করেন। সেবার এর প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকায় ব্যাপক আন্দোলন গড়ে তুললে পরে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উপর করারোপের অর্থ শিক্ষার্থীদের ওপর করের বোঝা চাপানো। কারণ বিশ্ববিদ্যালয়গুলো চলে শিক্ষার্থীদের টাকায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর বসাতে হলে আইন পরিবর্তন করে এগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান ঘোষণা করতে হবে। তার আগে করা হলে এটা সম্পূর্ণ বেআইনি।

একই ধরণের মন্তব্য করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ফারাহ নাজ ফিরোজ। তিনি বলেন, সরকার যদি আমাদের থেকে কর নেয় তাহলে এর চাপ শিক্ষার্থীদের ওপর গিয়েই পড়বে। করোনাকালে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক দুর্দশায় আছে। নতুন এই সিদ্ধান্ত বাড়তি চাপ সৃষ্টি করবে। যার ভুক্তভোগী হবে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা।

উপরে উপরে ট্রাস্ট তলে তলে লাভজনক: আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খরচ মেটানোর পর যে টাকা উদ্বৃত্ত থাকবে সেটি শিক্ষার উন্নয়নে ব্যয় করার কথা। তবে বাস্তবতা হলো শিক্ষা ও শিক্ষার্থীর মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর পদক্ষেপ নেই বললেই চলে। তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো নানা সময় ইউজিসির প্রতিবেদনে উঠে এসেছে। নানা অসাধু কায়দায় তারা বিশ্ববিদ্যালয়ের টাকা অন্যখাতে সরিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইউজিসির সদস্য ড. দিল আফরোজা বেগম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি এমনভাবে তৈরি এই আইনের ফাঁক গলে তারা হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ভরছে। অথচ শিক্ষার উন্নয়নে তারা কার্যত কোন ব্যয় করছে না। করোনায় আমরা তাদের বলেছি শিক্ষার্থীদের ছাড় দিতে, কাউকে ছাঁটাই না করতে অথচ তারা কোনো সুপারিশ মানেনি। শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কর বসালে তো তারা আবার শিক্ষার্থীর গলা কাটবে।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নির্ভরযোগ্য সূত্র বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২৩ জন সংসদ সদস্য জড়িত। কর আরোপ করা হলে এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তিতে পড়বে। এ কারণে অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা: বেসরকারি উচ্চ শিক্ষায় ১৫ শতাংশ কর বসছে এমন খবরে বৃহস্পতিবার বাজেট ঘোষণার দিনই প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। পরদিন শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদের কয়েকটি সংগঠন সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও বিষয়টির প্রতিবাদ জানিয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বড় কর্মসূচী ঘোষণা করা হবে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকরিমুজ্জামান বলেন, এমন সিদ্ধান্ত লাখো শিক্ষার্থীর স্বপ্ন ধূলিসাৎ করবে। এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31