ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় এক মাদক ব্যবসায়রি বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মান্নান ও এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রোববার উপজেলার ধুলাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে আলম সরকার (৩১) এর বাড়ি থেকে গাঁজার গাছ গুলি উদ্ধার করেন।
এসময় পুলিশ এসেছে টের পেয়ে আলম পালিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন একইদিন রাতে গাঁজার গাছ উদ্ধারের কথা নিশ্চিত করেন এবং উদ্ধারকৃত গাঁজা গুলি ওজন ৪ কেজি বলে জানান। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news