ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে টিকটকের পর লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দেয়ার অপরাধে ৪ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ জুন) দুপুর ১২ টার দিকে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
পুলিশ কমিশনার জানান, এর আগে গত (১ জুন) ২০২১ অশ্লীল ও আপত্তিকর ভিডিও বানানোর অপরাধে রাজশাহী মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছিলো আরএমপি ডিবি পুলিশ।

তিনি বলেন, আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েলের তত্ত¡াবধানে রোববার (৬ জুন) সন্ধ্যা হতে রাজশাহীর বিভিন্নস্থানে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্তর, টি বাঁধ, আই বাঁধ এলাকা হতে অশ্লীল ও আপত্তিকর লাইকি ভিডিও বানানোর অপরাধে নারীসহ ৪ জনকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকি গ্রæপের ভিডিও তৈরীর মুল হোতা গ্রেপ্তারকৃত আসামী মেহেদী হাসান জানায়, সে লাইকি ভিডিও তৈরি করে প্রতি মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা আয় করে এবং অভাবি কিশোর-কিশোরীদের দিয়ে এ সমস্ত অশ্লীল ও আপত্তিকর ভিডিও তৈরি করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজশাহীতে অশ্লীলতা প্রতিরোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


