ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাস ও নগদ টাকাসহ ৩ জুয়ারিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, নগরীর দামকুড়া থানার সোনাইকান্দি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে তোতা মিয়া (৪৫), একই গ্রামের মুনসুর রহমানের ছেলে হুমায়ন কবির (৪৫) ও নুরুল ইসলামের ছেলে আলিউল বাশার (৪০)। মঙ্গলবার রাত ১ টা ৫ মিনিটে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামে আখ ক্ষেত থেকে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামে আখ ক্ষেত হতে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করে। এসময় আসামীদের দখল তাস ও নগদ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


