IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ গঠিত

রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ গঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসন এবং পেশাগত স্বার্থে সাংবাদিকদের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টরেণ্টে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে ‘রাজশাহী সংবাদিক ঐক্য পরিষদ’ গঠিত হয়। এতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ), জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ (বিএমএসএফ) ১০টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন। দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।

কমিটি নিম্মরুপ :
দৈনিক উপচার পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম আহ্বায়ক, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও রাজশাহী সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আজিবার রহমান যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নীরো যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকাদার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যগণ হলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, রুরাল জার্নালিস্ট ফাউÐেশনের রাজশাহী জেলা সভাপতি শাহিনুর রহমান সোনা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী জেলা সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমএ হাবিব জুয়েল, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রুরাল জার্নালিস্ট ফাউÐেশনের রাজশাহী জেলা সেক্রেটারি আল আমিন, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী, দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, রাজশাহী সিটি প্রেক্লাবের ক্রীড়া সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31