IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পঞ্চগড়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

পঞ্চগড়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের ভরসা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক রুবেল হোসেন (২০) তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জের বোয়ালমারী এলাকার কালু মিয়ার ছেলে ও যাত্রী স্বপন আলী (১৮) বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি কালান্দিগঞ্জ এইচআরএফ পেট্রলপাম্পের একজন কর্মচারী ছিলেন।

এ ছাড়া আহত সুজন বোয়ালমারী এলাকার সোহরাব আলীর ছেলে।

তেঁতুলিয়া থানার ওসি রবিউল আজম জানান, পিকআপভ্যানটি পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় যাচ্ছিল। এ সময় পথে পিকআপে যাত্রী হিসেবে ওঠেন স্বপন ও সুজন নামে দুই যুবক।

পিকআপটি তেঁতুলিয়ায় যাওয়ার পথে বুড়াবুড়ি ভরসা সেতুর ওপরে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গেলে চালকসহ তিনজন সড়কে ছিটকে পড়েন।

এ সময় ঘটনাস্থলেই চালক রুবেল মারা যান। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। সুজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31