IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে রোপিত ধানের চারা বিনষ্ট করলো প্রতিপক্ষ

নিয়ামতপুরে রোপিত ধানের চারা বিনষ্ট করলো প্রতিপক্ষ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : রোপিত ধানের চারা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। ধানের চারা নষ্ট করতে প্রতিপক্ষ আকস্মিক জমিতে চাষ করে দেয়। ঘটনাটি ঘটে ৯ জুন বুধবার বেলা দেড়টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের ফতেপুর মৌজায়।

সরেজমিনে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত নিভর্ষী মন্ডলের স্ত্রী রোকেয়া বেগম স্ত্রী হিসাবে কাবিননামা সূত্রে দেনমোহর বাবদ জমির মালিকা পেয়ে উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মৃত- কছির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ মন্ডলের নিকট ফতেপুর মৌজার এস এ ৬৪ নম্বর খতিয়ানের ১৬৯, ১৮১, ১৮৬, ১৯১ নম্বর দাগ যা আরএস ৬৮ নম্বর খতিয়ানের ৩৪৩, ৩৫৪, ৩৫৯, ৩৭৩ নম্বর দাগে ১ একর ৩২ শতাংশ জমি ১৯৯২ সালে বিক্রয় করে। আব্দুল মজিদ ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে এখন পর্যন্ত ভোগ দখল করে আসছেন। হঠাৎ ফতেপুর গ্রামের মৃত- জাহার আলীর ছেলে মোহাম্মাদ আলীর নেতৃত্বে ১৫/২০ জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আকস্মিক ভর দুপুরে জমিতে নেমে চাষ করে একদিন আগের রোপন করা ধানের চারা সম্পূর্ণ নষ্ট করে পালিয়ে যায়।

আব্দুল মজিদ মন্ডল বলেন, আমি ১৯৯২ সালে রোকেয়া বেগমের কাছ থেকে ১ একর ৩২ শতাংশ জমি ক্রয় করি। সে সময় থেকে অদ্যবধি জমি আমি ভোগ দখল করে আসছি। হঠাৎ ফতেপুর গ্রামের মৃত জাহার আলীর ছেলে মোহাম্মাদ আলী কিছু ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আমার লাগানো ৪ বিঘা জমি চাষ করে সম্পূর্ণ নষ্ট করে দেয়। মোহাম্মাদ আলী নিভর্ষীর ওয়ারিশ দাবী করলেও প্রকৃতপক্ষে তারা নিভর্ষীর কেউ নন।

মোহাম্মাদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31