IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> ব্যাটিংয়ে শীর্ষে জয়, বোলিংয়ে তানভীর

ব্যাটিংয়ে শীর্ষে জয়, বোলিংয়ে তানভীর

ধূমকেতু নিউজ ডেস্ক : চলছে ঢাকা প্রিমিয়ার লিগ তথা ডিপিএলের টি-টোয়েন্টি আসর। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে সর্বত্রই চার-ছক্কার ফুলঝুরি দেখা গেলেও উল্টো চিত্র ডিপিএলে। এখানে ছড়ি ঘোরাচ্ছেন বোলাররাই। এজন্য অবশ্য উইকেটকেই দায়ী করছেন অনেকে। যদিও মাঝে মধ্যে ব্যাটসম্যানরাও ভূমিকা রাখছেন দারুণভাবে।

তবে বোলিং-ব্যাটিং উভয়ের সমন্বয়েই এখন পর্যন্ত হওয়া ছয় ম্যাচের একটিতে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অন্যদিকে সবকটিতেই হেরে একবারে তলানিতে জায়গা করে নিয়েছে পার্টেক্স স্পোর্টং ক্লাব।

১২টি দলের এই টুর্নামেন্টে এবার শুরু থেকেই চমক দেখাচ্ছিল বোলাররা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে ব্যাটসম্যানরাও। যার ফলে এখন পর্যন্ত কোনও শতকের দেখা না মিললেও অর্ধশতকের দেখা মিলেছে ২৯টি। যার মধ্যে সর্বোচ্চ ইনিংস রয়েছে ৮৫ রানের। যে ইনিংসটি আজই গাজী গ্রুপের বিপক্ষে খেলেছেন ওল্ড ডিওএসচএসের ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।

একইসঙ্গে দুই ফিফটি নিয়ে ছয় ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাট করে ১২০.৫ গড়ে সর্বোচ্চ ২৪১ রান সংগ্রহ করে রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে অবস্থান করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার।

দুই ফিফটি হাঁকিয়ে ৩৬ গড়ে ২১৬ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। ছয় ম্যাচের ছয় ইনিংসেই ব্যাট করা মিজানুরের সর্বোচ্চ ইনিংস ৭৪, আজ খেলাঘরের বিপক্ষেও করেন ৬০ বলে ৬৬ রান।

শাইনপুকুরের বিপক্ষে আজ ৭০ রানের ইনিংস খেলে তালিকার তিন নম্বরে উঠে এসেছেন মোহাম্মদ নাঈম। ছয় ইনিংসে ব্যাট করা আবাহনীর এই ওপেনারের মোট রান ৪১.৪০ গড়ে ২০৭। ফিফটি হাঁকিয়েছেন এই একটিই।

এছাড়া দুটি ফিফটি হাঁকিয়ে ৩২.১৬ গড়ে ১৯৩ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন গাজী গ্রুপের সৌম্য সরকার। সর্বোচ্চ ইনিংস ৬৭। আর এক ফিফটিতে ৩৭.৪০ গড়ে ১৮৭ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন আনিসুল ইসলাম ইমন। ওল্ড ডিওএসচএসের এই ব্যাটম্যানের সর্বোচ্চ ইনিংস ৬৪।

অন্যদিকে, ৮.৫৩ গড়ে ও ৪.৮২ ইকোনোমি রেটে ছয় ম্যাচে ১৩টি উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন তানভীর ইসলাম। শাইনপুকুরের এই স্পিনার ইনিংসে পাঁচ উইকেট না পেলেও সেরা বোলিং ফিগার ২৩ রানে ৪ উইকেট।

সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক উইকেট শিকার করলেও ইকোনোমি রেট (৬.৫) ও রান গড়ে (১০) পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে ইনিংসে একবার পাঁচ উইকেট নিয়েছেন ফিজ। সেরা বোলিং ফিগার ৫/২২।

১২টি ও ১১টি করে উইকেট নিয়ে এই দুজনের পরেই আছেন খেলাঘরের পেসার খালেদ আহমেদ ও শেখ জামালের স্পিনার সালাউদ্দিন শাকিল। ৯টি উইকেট নিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন প্রাইম ব্যাংকের স্পিনার নাঈম হাসান।

এছাড়াও ব্যাটিংয়ে তামিম ইকবাল, আফিফ হোসাইন, মোহাম্মদ মিঠুনদের পাশাপাশি বোলিংয়েও ভালো করছেন শরিফুল, শফিকুল, রাকিবুলরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31