IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> সৈকতের অকালেই না ফেরা…

সৈকতের অকালেই না ফেরা…

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। সবাইকে যেতে হবে না ফেরার দেশে। তবে সেই মৃত্যুটা যদি হয় অকাল মৃত্যু, কিংবা পিতা-মাতার এক মাত্র সন্তান! তবে সেটি মেনে নেয়া বড়ই কষ্টকর। মহামারি করোনা এমন পরিস্থিতির মধ্যে ফেলছে অনেক পরিবারকে। যার ব্যত্যয় ঘটেনি হাস্যজ্বল যুবক আতিকুল হাসান সৈকত এর জীবনে।

সৈকত হাসান (৩৫) রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু’র এক মাত্র সন্তান। তিনি কোভিড ১৯ প্রথমে পজেটিভ এর ১৪ দিন পর নেগেটিভ হওয়ার মাত্র দু’দিন পর বৃহস্পতিবার (১০ মে) রামেক হাসপাতালের (আই.সি.ইউ) তে মারা যান। মৃত্যুকালে তিনি দুটি মাসুম ছেলে সন্তান, স্ত্রী এবং বাবা-মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ এশা রাজশাহী বোয়ালিয়া থানার সামনে তাদের নিজস্ব বাসভবনের বিপরীতে আলুপট্টি ডাবল লেন রাস্তার এক পাশে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পবা-মোহনপুরের সাংসদ আয়েন উদ্দিন সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার (টোকন) সহ আরো অনেকে।

এরপর রাতে তাকে গ্রামের বাড়ী বাঘার নারায়নপুরে আনা হয়। সেখানে পরদিন শুক্রবার নারায়নপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখের, তার চাচা বাংলাদেশ পুলিশের (এ.আই.জি) আলমগীর কবির পরাগ।

তিনি বলেন, মহামারি করোনায় প্রতিদিন সারাবিশ্বে আক্রান্ত হচ্ছে লাখ-লাখ মানুষ। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম। যার কালো থাবায় বিশ্ব আজ মহা-সংকটে। করোনার কাছে ধনী-গরীব, ছোট-বড় সবাই যেন অপরাধী। সবাইকে আক্রমন করছে এই রোগ। যার ছোবল থেকে রা পাচ্ছে না দুগ্ধ শিশু থেকে আবাল-বৃদ্ধ বনিতা। আমরা সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা জানায় তিনি যেনো আমাদের সকলকে এই মহামারি থেকে হেফাজত করেন।

জানায়ায় বক্তব্য রাখেন, তার পিতা আমানুল হাসান দুদু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলী, বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বিএনপি নেতা সাইফুল ইসলাম, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদ ও বাঘা উপজেলা আ’লীগ অন্যতম সদস্য সৈকতের আরেক চাচা মাসুদ রানা তিলু ।

জানায়ায় উপস্থিত ছিলেন, উপজেলার ৫ জন ইউপি চেয়ারম্যান, এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীবৃন্দ। তার জানাজা করান সৈকতের চাচাতো ভাই মেহেদী হাসান শান্ত।সব শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে তার দাদির কবরের পাশে সৈকত হাসানকে সমাহিত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31